বাংলায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে পি-মার্ক, পোল স্টার্টের সমীক্ষায় পাল্লা কোন দিকে ঝুঁকছে
২৯৪ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮ । নীলবাড়ি দখলের লড়াইয়ে আপাতত বাংলার বুকে এই সংখ্যাতত্ত্বই আপাতত পাখির চোখ বিজেপি থেকে তৃণমূলের। এদিকে ২ যুযুধান শিবিরের মাঝে বাংলার বুকে বড় রাজনৈতিক ফ্যাক্ট হওয়ার সম্ভাবনায় অন্যতম তাম সংযুক্ত মোর্চা। এরই মাঝে এদিন অষ্টম দফা ভোট পর্ব শেষ হতেই একের পর এক সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসে। দেখা যাক তার মধ্যে পোল স্টার্স ও পি মার্কের সমীক্ষা কী বলছে।

তৃতীয়বার মসনদে দিদি?
এদিনের একের পর এক সমীক্ষা জানান দিয়েছে যে বাংলার মসনদে পাল্লা ভারী তৃণমূলের। তবে বেশির ভাগ ক্ষেত্রেই উঠে এসেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা। তবে বুথ ফেরৎ সমীক্ষার ইতিহাস বলছে বহু তথ্যই বাস্তবের মাটিতে বহু সময় মেলেনি। তবে যে সব তথ্য মিলেছে তা কেল্লাফতে করেছে! প্রসঙ্গত আজকের বুথ ফেরৎ সমীক্ষায় ২৯২ আসনের ফলাফল নিয়ে সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। আর তাতেই ইঙ্গিত যে বাংলা ফের একবার মমতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে পেতে পারে।

পি মার্কের সমীক্ষা কী বলছে?
এদিকে, আজ পিমার্কের সমীক্ষা বলছে বাংলায় তৃণমূল ১৫২ থেকে ১৭২ টি আসন পাবে। বিজেপি পাবে ১১২ থেকে ১৩২ টি আসন। বাকিরা ১০ থেকে ১৫ টি আসন পেতে পারে।

পোল স্টার্টের সমীক্ষা
এদিকে, পোল স্টার্টের সমীক্ষা বলছে তৃণমূলের ঘরে বাংলায় ১৪২ থেকে ১৫২ টি আসন যেতে পারে। । সেখানে আবার বিজেপির ঘরে ১২৫ থেকে ১৩৫ টি আসন থাকতে পারে। এদিকে সেক্ষেত্রে বাকিদের ঘরে ১৬ থেকে ২৬ টি আসন যেতে পারে।

বাংলায় ২০১৬ বিধানসভা ভোটের ফলাফল
২৯৪ আসনে বাংলার ভোটে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস ২১১ টি আসন জিতে সরকার গড়ে। সেবার বামেদের ঝুলিতে ছিল ২৬ টি আসন। কংগ্রেস পায় ৪২ । বিজেপির ঝুলিতে যায় ৩ টি আসন। সেই জায়গা থেকে ২০১৯ সালে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল দেখা যায় বিজেপির। এরপর ২০২১ এর ফলাফলের অপেক্ষা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications