LIVE অষ্টম দফার ভোট পর্ব শেষ হতেই শুরু বুথ ফেরৎ সমীক্ষায় কী উঠে এল
সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে বাংলায় কোভিড সংক্রমণ। এই রাজ্যে ইতিমধ্যে ষোলো হাজার পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তার অষ্টমদফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এবার বুথ ফেরত সমীক্ষার পালা। সব সময় বুথ ফেরত সমীক্ষার ফল না মিললেও, অনেক সময় তা মিলেও যায়।

১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৮৬ টী আসন দখল করে ২০১৬ সালে সরকার গঠন করে। এবার সেখানে এআইইউডিএফ ও , কংগ্রেসের বামেদের সঙ্গে বিজেপি জোটের এজিপি ও ইউপিপিএলের লড়াই রয়েছে। সেখানের ইন্ডিয়া টুডের বুথ ফেরৎ সমীক্ষা বলছে ক্ষমতায় ফিরছে বিজেপি। অসমে ৭৫ থেকে ৮৫টি আসন পেতে পারে বিজেপি। ৪০ থেকে ৫০ টি আসন পেতে পারে কংগ্রেস। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা। অন্যান্যরা ১ থেকে ৪টি আসন পেতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১১৮ এর ম্যাজিক ফিগার নিয়ে লড়াইয়ে রয়েছে এআইএডিএমকে, ডিএমকে সহ কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম। সেখানের ইন্ডিয়া টুডের বুথ ফেরৎ সমীক্ষা বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে ডিএমকে জোট। ১৭৫ থেকে ১৯৫টি আসন পেতে পারে তারা। এআইএডিএমকে পেতে পারে ৩৮ থেকে ৫৪টি আসন।এএমএমকে পেতে পারে এক থেকে দুটি আসন। এমএনএম পেতে পারে শূন্য থেকে দুটি আসন
২০২১ ভোট জিততে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের ভোট যুদ্ধে ম্যাজিক ফিগার ১৪৮। তবে এরই মাঝে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। তার আগে ইন্ডিয়া টুডের বুথ ফেরৎ সমীক্ষা বলছে বাংলাতে সরকার গড়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ত্রিশঙ্কুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সমীক্ষা বলছে বাংলায় তৃণমূল আসন পেতে পারে ১৩০ থেকে ১৫৬। বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬০। বাম এবং অন্যান্যরা তিনটি আসন পেতে পারে বলে ইঙ্গিত।
READ MORE












Click it and Unblock the Notifications