২৬ মার্চ : বিধানসভা ভোট প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা, ১৮ মার্চ : আগামী ২৬ মার্চ থেকে এরাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মোট ৯টি জায়গায় জনসভা করার কথা রয়েছে তাঁর।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরে আগামী ২৬ মার্চ প্রথম জনসভা দিয়ে রাজ্যে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। এরপরে ৮ এপ্রিল আসানসোল, ১৮ এপ্রিল শিলিগুড়ি ও মাদারিহাটে জনসভা করবেন তিনি।

২৬ মার্চ : বিধানসভা ভোট প্রচারে রাজ্যে আসছেন মোদীজি

সেখান থেকে দিল্লি ফিরে প্রশাসনিক কাজ সেরে ফের প্রধানমন্ত্রী রাজ্যে ফিরবেন ১৭ এপ্রিল। ওদিন কৃষ্ণনগর ও পরে কলকাতায় সভা করার কথা রয়েছে মোদীজির। এরপরে শেষ সভা প্রধানমন্ত্রী করবেন কোচবিহারে আগামী ২মে।

প্রসঙ্গত, মোদী ম্যাজিকের ভরসায় ফের এরাজ্যে বিধানসভা ভোটেও নামতে চাইছেন বিজেপি নেতারা। সংগঠনের দুর্বল অবস্থায় একমাত্র মুশকিল আসান হতে পারেন দেশের বিজেপি তথা এনডিএর প্রধান মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেজন্যই মোদীজিকে দিয়ে রাজ্যে সভা করিয়ে বাজিমাতের চেষ্টায় দিলীপ ঘোষরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+