তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২১ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৪টি জেলার ৬২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। যার মধ্যে মুর্শিদাবাদের ২২ টি বিধানসভা কেন্দ্র, নদিয়ার ১৭টি বিধানসভা কেন্দ্র, কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্র এবং বর্ধমানের ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণ কোন কোন কেন্দ্রে?

এই কেন্দ্রগুলিতে কোন দল বাজিমাত করবে তা আগামী ১৯ মে ভোটের ফল ঘোষণার পরই বোঝা যাবে। তবে তার আগে এই কেন্দ্রগুলি সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য জেনে নিন একনজরে।

তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ

এই দফায় মোট ৪১৮ জন প্রার্থীর মধ্যে ৮০ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। এর মধ্যে ৬৫ জনের বিরুদ্ধে ধর্ষণ, খুন, খুনের চেষ্টা, অপহরণ, চুরি ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর মামলা রয়েছে।

কোন দলের কতজন অপরাধে অভিযুক্ত

বিজেপির ১৫ জন, ২০ জন তৃণমূল, ১৬ জন বামফ্রন্ট, ১৬ জন কংগ্রেস, ২ জন বিএসপি ও ৩ জন নির্দল প্রার্থীর বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার মামলা ঝুলছে।

অতি উত্তেজনাপূর্ণ বিধানসভা কেন্দ্র

কৃষ্ণগঞ্জ, রঘুনাথগঞ্জ, রায়না, পূর্বস্থলী দক্ষিণ, মঙ্গলকোট, ভগবানগোলা ও ভরতপুর কেন্দ্রগুলি কমিশনের বিচারে অতি উত্তেজনা পূর্ণ বিধানসভা হিসাবে বিবেচিত হয়েছে।

প্রার্থীদের গড় সম্পত্তি

তৃতীয় দফায় সমস্ত দল নির্বিশেষ প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৭৪.৭৬ লক্ষ টাকা।

এর মধ্যে বিজেপি প্রার্থীদের গড় সম্পত্তি ১.২৪ কোটি টাকা, তৃণমূল প্রার্থীদের গড় সম্পত্তি ২.২৫ কোটি টাকা, এসউইসিআই প্রার্থীর গড় সম্পত্তি ১৪.৪৮ লক্ষ টাকা, কংগ্রেস প্রার্থীদের গড় সম্পত্তি ১.০৭ কোটি টাকা, বিএসপি প্রার্থীদের গড় সম্পত্তি ১০.৭৩ লক্ষ টাকা, সিপিএম প্রার্থীদের গড় আয় ৩৫.০৯ লক্ষ টাকা এবং নির্দল প্রার্থীদের গড় আয় ২২.৩২ লক্ষ টাকা।

সম্পত্তিহীন প্রার্থী

এবারের তৃতীয় দফায় মোট ২ জন প্রার্থী নিজেদের সম্পত্তির পরিমাণ একেবারে শূন্য বলে জানিয়েছেন।

প্যান কার্ড ছাড়া প্রার্থী

৪১৮ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের কোনও প্যান কার্ড নেই বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

মোট ৪১৮ জন প্রার্থীর মধ্যে ১৮৩ জন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ১২৯ জন স্নাতক স্তরে পড়াশোনা করেছেন। ৭৫ জনের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ৬ জন ডক্টরেট করেছন এবং ৬ জন নিজেকে নিরক্ষর বলে দাবি করেছেন।

প্রার্থীদের বয়স

২২৪ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ এর মধ্যে। ১৯৩ জন প্রার্থীর বয়স ৫১ থেকে ৮০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ৮০ বছরের বেশি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+