গড়বেতা : অন্য চিহ্নে বোতাম টিপলেও ভোট পড়ছে তৃণমূলে!
গড়বেতা, ১১ এপ্রিল : এমনই অদ্ভুত ঘটনা শোনা গিয়েছে গড়বেতার ১৬৮ নম্বর বুথে। অভিযোগ উঠেছে, কোনও ভোটার শাসক দল বাদে অন্য কোনও দলের প্রতীকে ভোট দিতে গিয়ে ইভিএমের বোতাম টিপলেও ভোট পড়েছে তৃণমূলের ঘরে। অভিযোগ পাওয়ার পরই অবশ্য সরানো হয়েছে ইভিএমটি। [রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটের Live Update]

অন্যদিকে ঘাটালের মান্দারিয়ায় ২১৩ নম্বর বুথে ভুয়ো ভোটদানের অভিযোগ উঠেছে। একজনের হয়ে অন্যজন ভোট দিয়ে এসেছেন। ওই বুথেই তৃণমূলের প্রতীকের পাশে কালি লাগানো রয়েছে বলেও অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications