চৌরঙ্গি ও বসিরহাট বিধানসভায় উপনির্বাচন ১৩ সেপ্টেম্বর

কলকাতার চৌরঙ্গি আসনে ২০১১ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের শিখা মিত্র। কিন্তু ক্রমশ তাঁর সঙ্গে দলের মতপার্থক্য দেখা দেয়। শিখা মিত্রর স্বামী সোমেন মিত্র কংগ্রেসে ফিরে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দীর্ঘদিন শিখাদেবীকে এক ঘরে করে রাখা হয়। শেষ পর্যন্ত তিনি তোপ দেগে চৌরঙ্গির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে ওই আসনটি খালি হয়।
অন্যদিকে, বসিরহাট দক্ষিণ আসনে গত বিধানসভা ভোটে জিতেছিলেন বামফ্রন্টের নারায়ণ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর আকস্মিত মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়ে পড়ে। তখনই বোঝা গিয়েছিল, এখানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। অবশেষে শনিবার এই ঘোষণা করা হল।
ভোটের দিন ঘোষণার সঙ্গে বিরোধীরা এই দুই আসনে সুষ্ঠু ভোট করানোর দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। কারণ গত লোকসভা ভোটে শাসক দল বিভিন্ন জায়গায় যথেচ্ছ রিগিং করেছে বলে অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications