Assembly By Election: আজ রাজ্যে ফের ভোট, নজরে মানিকতলা-বাগদা

আজ রাজ্যে বিধানসভা উপনির্বাচন। চার কেন্দ্রে ভোট গ্রহণ। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। এই চার কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তা বলয়ে হচ্ছে ভোটগ্রহণ। ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিধানসভা নির্বাচনে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি ছিল বিজেপির দখলে। কিন্তু দুই কেন্দ্রের বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ধাক্কা খেয়েছিল বিজেপির আসন সংখ্যা। সেকারণে এই চার কেন্দ্রে নতুন করে নির্বাচনে বিশেষ নজর থাকছে রাজনৈতিক মহলের।

Assembly By Election

মানিকতলা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থেকে আসনটি ফাঁকাই পড়েছিল। তাঁর মৃত্যুর কারণেই এই কেন্দ্রে ফের নির্বাচন করা হচ্ছে।

বাকি তিন কেন্দ্র বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। এই তিন কেন্দ্রের বিজেপি বিধায়করা ২১-র বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। রানাঘাট দক্ষিণে বিজেপি বিধায়ক মুকুট মনি অধিকারী এবং রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণকল্যাণীকে লোকসভা ভোটের টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু দুই কেন্দ্রেই তাঁরা জিততে পারেননি। তারপরেই তাঁদের আবার বিধানসভা উপনির্বাচনের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবার বিশেষ নজরে রয়েছে বাগদা কেন্দ্রটি। কারণ এই কেন্দ্রে এবার শাসক দল প্রার্থী করেছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। একেবারেই নতুন মুখ তার সঙ্গে ঠাকুর পরিবারের সদস্য। বিশ্বজিৎ দাসকে এবার বাগদা কেন্দ্রের টিকিট দেয়নি তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এই চার কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে। মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। আবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে।

পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেদিকেও নজর থাকবে গোটা দেশের। উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলুর। পাঞ্জাবের জলন্ধর, হিমাচল প্রদেশের নালাগড়, দেহেরা,হামিরপুর। বিহারের রুপৌলি। তামিলনাড়ুর বিক্রাবন্দি। মধ্য প্রদেশের আমরোয়ারা। এই কেন্দ্রগুলিতেও থাকবে নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+