উত্তর-পূর্বে খুন বাঙালি শ্রমিক! কারণ জানাল অসম পুলিশ
অসমের দুমদুমে বাঙালি শ্রমিক হত্যার ঘটনায় পাঁশকুড়া থানাকে বিবৃতি দিল অসম পুলিশ। নিজেদের মধ্যে বচসার জেরে এই খুন বলে জানানো হয়েছে তাদের তরফে।
অসমের দুমদুমে বাঙালি শ্রমিক হত্যার ঘটনায় পাঁশকুড়া থানাকে বিবৃতি দিল অসম পুলিশ। নিজেদের মধ্যে বচসার জেরে এই খুন বলে জানানো হয়েছে তাদের তরফে। মাস দেড়ের আগে ঠিকাদারের অধীনে পাঁশকুড়া থেকে রাজমিস্ত্রির কাজে অসম গিয়েছিলেন চারজন। শনিবার রাতে পরিবারের কাছে দুজনকে খুন করার খবর আসে। তৃণমূলের তরফে খুনের পিছনে এনআরসি নিয়ে অভিযোগ তোলা হয়।

শনিবার অসমে রাজমিস্ত্রির কাজে যাওয়া রাজ্যের দুই ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়। দুই ব্যক্তিই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। একজনের বাড়ি গোপালপুরে অন্যজন গড় পুরুষোত্তমপুরের বাসিন্দা। এই ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই খুন নিছকই বিবাদের জেরে খুন নাকি পিছনে রয়েছে এনআরসি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অসম প্রশাসনের তরফে জানানো হয়, খুনের ঘটনার পিছনে রয়েছে নিজেদের মধ্যে বিবাদ।
পরিবার সূত্রে খবর, শনিবার রাতে ঠিকাদার খবর দেয় এই ঘটনার। শেখ ইদ্রিস আলি ও মহম্মদ আলি নামে দুই ব্যক্তির গলা কেটে খুন করা হয়েছে। পাশাপাশি আরও দুই ব্যক্তির হাত পা কাটা হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে অসম থেকে বাঙালিদের তাড়ানোর ঘটনা নিয়ে শোরগোল পড়ে ছিল। রাজ্যের পরিবহণমন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী খুনের ঘটনায় বাঙালি বিতারণের দিকেই ইঙ্গিত করেছেন।












Click it and Unblock the Notifications