বিরাট-দুর্নীতি এসএসসি-তে! শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে খোলা চিঠি অশোক ভট্টাচার্যের

রাতারাতি বদলে গেল স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্ট। তাতেই ফের বিতর্ক রাজ্যজুড়ে। এসএসসি দুর্নীতি ফের মাথাচাড়া দেওয়ায় রাজ্যের সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টা

রাতারাতি বদলে গেল স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্ট। তাতেই ফের বিতর্ক রাজ্যজুড়ে। এসএসসি দুর্নীতি ফের মাথাচাড়া দেওয়ায় রাজ্যের সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি সরাসরি চিঠি লিখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আবেদন জানালেন এসএসসি-দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্তের।

বিরাট-দুর্নীতি এসএসসি-তে! শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি অশোকের

পার্থবাবুকে লেখা চিঠিতে শিলিগুড়ির মেয়র উল্লেখ করেন, গোটা বিষয়টিতে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত না হওয়া পর্যন্ত তালিকা স্থগিত রাখার দাবি জানান তিনি। কিন্তু তদন্ত সাপেক্ষে তালিকা বৈধ না হওয়া পর্যন্ত এই তালিকা স্থগিত রাখতে হবে। তারপর স্বচ্ছ তালিকা প্রস্তুত করেই তা প্রকাশ করা উচিত।

স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত রাষ্ট্রবিজ্ঞানের ওয়েটিং লিস্টে হঠাৎ করেই দেখা যায় অঙ্কিতা চৌধুরীর নাম। তিনি প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। পরেশবাবু সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। তারপরই এসএসসি-র ওয়েটিং লিস্টে হঠাৎ হাজির অঙ্কিতা। তারই জেরে এসএসসি দুর্নীতির ফের মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই বিষয়টিকে ইস্যু করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা।

বিরাট-দুর্নীতি এসএসসি-তে! শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি অশোকের

এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে লেখা চিঠিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করে অশোক ভট্টাচার্য লেখেন- 'আমি এই অঞ্চলের একজন বিধায়ক হিসেবে এই দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। তদন্ত না হওয়া পর্যন্ত এবং সঠিক তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই তালিকা স্থগিত রাখা হোক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+