দোলে যাতে সমস্যা না হয়, আগাম সতর্কতা আসানসোল পুলিশের

দোলে যাতে সমস্যা না হয়, আগাম সতর্কতা আসানসোল পুলিশের

দোলের দিন যাতে আসানসোল এলাকায় কোনও রকম বিশৃঙ্খলা বা গন্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য এখন থেকেই সচেষ্ট আসানসোলের পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জানিয়েছেন যে এই। সোমবার দোল। এখন থেকেই আসানসোলের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ। হচ্ছে রুট মার্চও। আসানসোলের পুলিশ কমিশনার সুকেশ জৈন জানিয়েছেন, কোথাও যাতে কোন রকমের সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে নজর দেওয়া হচ্ছে। আমরা এখন থেকেই বিভিন্ন এলাকায় নজরদারি রাখছি ও টহল দিচ্ছি। কোন রকমের বেনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

দোলে যাতে সমস্যা না হয়, আগাম সতর্কতা আসানসোল পুলিশের

ঝাড়খন্ড সীমানা লাগোয়া আসানসোলের হিরাপুর, রানিগঞ্জ, বরাকর এলাকায় বাঙালি ও অবাঙালি মিলেমিশে বসবাস করেন। আসানসোলের শিল্পাঞ্চল এলাকা মিশ্র এলাকা।

এই বছর সোমবার দোল। এই দিনই আবার হজরত মহম্মদের জন্ম দিবস। দিন কয়েক আগে হয়ে গিয়েছে দিল্লির দাঙ্গা। তাতে মৃত্যু হয়েছে চল্লিশ জনের বেশি মানুষের। আহত হয়েছেন অনেকেই। এই ঘটনা নিয়ে একদিকে যেমন উত্তপ্ত রাজনীতি, তেমনই সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে।

গত দুই তিন বছরে রামনবমী পালন ঘিরে হিংসার ঘটনা ঘটেছে আসানসোল, রানিগঞ্জ, বরাকর এলাকায়। হয়েছে মৃত্যু, রক্তপাত, সম্পত্তিহানি। ফলে আগে থেকেই সতর্ক পুলিশ। গত কয়েক বছরের ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারে নি এলাকার লোকজন। তার ওপর দিল্লির ঘটনার পরে, মিশ্র ভাষাভাষী ও সংস্কৃতির লোকজন যেখানে বাস করে, সেখানে সুযোগ বুঝে কেউ বিশৃঙ্খলা গন্ডগোলের সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা থেকে গিয়েছে।

তাই কোন রকমের সমস্যা বা গন্ডগোলের সৃষ্টি যাতে দোলের দিনে না হয় তার জন্য এখন থেকেই সচেষ্ট হয়ে পুলিশ বিভিন্ন এলাকায়, বিশেষ করে স্পর্শকাতর এলাকা বলে পরিচিত এলাকায় ও ঝাড়খন্ড রাজ্য সীমান্তে পুলিশ টহল, নজরদারি বাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+