সারাদিন পুরুলিয়ায় ব্যস্ত আসানসোলের মেয়র! ৯৬% ভোট করানোর 'নির্দেশ'
এদিন সারাটা দিন পুরুলিয়াতেই ব্যস্ততার মধ্যে কাটল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির। দলের তরফে তাঁকে পুরুলিয়া কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এদিন সারাটা দিন পুরুলিয়াতেই ব্যস্ততার মধ্যে কাটল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির। সূত্রের খবর অনুযায়ী, দলের তরফে তাঁকে পুরুলিয়া কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। একটা সময়ে তাঁকে বলতে শোনা যায় ৯৬ শতাংশ থেকে ৯৭ শতাংশ ভোট করাতে হবে। স্থানীয় নেতাদের তিনি বলেন, যদি তারা না পারেন তাহলে লোক নিন।

পুরুলিয়ার রঘুনাথপুরের নিতুড়িয়া ব্লকের রানিপুর স্কুলের বুথ। পুরুলিয়ার আসনের এই বুথে সকালের দিকে গিয়েছিলেন আসানসোলের মেয়র। তাঁর সঙ্গে বেশ কিছু বহিরাগতকেও দেখা যায় বলে অভিযোগ। স্কুলের বুথে ঢুকে সাধারণ ভোটারদের তিনি প্রভাবিত করেন বলেও অভিযোগ উঠেছে। বাঁকুড়া কেন্দ্রের মধ্যে পড়ছে পুরুলিয়ার রঘুনাথপুর। এদিন সেখানেই তাঁকে দেখা যায়।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি আসানসোলের মেয়র। সাংবাদিকদের প্রশ্নের উত্তের জিতেন্দ্র তিওয়ারি বলেন, তারা সব ভুল দেখেছেন। তিনি আসানসোলেই রয়েছেন।












Click it and Unblock the Notifications