সৌরভকে নিয়ে বিজেপির তুরুপের তাস 'বিসিসিআই প্রধান'-এর মসনদ! ২০২১ এর ভোটের আগে সরগরম দিল্লি

মুম্বই থেকে আজ ঘোষিত হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের নাম। তার আগে , এই 'তখত'- এ কে বসবেন, তার খানিকটা আভাস হয়তো দিল্লিতে কান পাতলেই পাওয়া যাবে! এমনই দাবি সূত্রের।

মুম্বই থেকে আজ ঘোষিত হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের নাম। তার আগে , এই 'তখত'- এ কে বসবেন, তার খানিকটা আভাস হয়তো দিল্লিতে কান পাতলেই পাওয়া যাবে! এমনই দাবি সূত্রের। বিসিসিআই প্রধানের তখত ঘিরে মুম্বইয়ে যে 'খেলা'র ফলাফল ঘোষিত হবে , তা দিল্লির 'প্র্যাকটিস ম্যাচ' এর ওপর অনেকটাই নির্ভর করছে। এমন দাবি বিভিন্ন মহলের। জানা গিয়েছে, এই আসরে ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট পদ নিয়ে গত ৪৮ ঘণ্টার দিল্লিতে 'রুদ্ধশ্বাস ম্যাচ' পিচের বাইরে চলেছে বলে খবর!

 'জয়' কে হারিয়ে জয়ের স্বপ্ন সৌরভ শিবিরে!

'জয়' কে হারিয়ে জয়ের স্বপ্ন সৌরভ শিবিরে!

এক সর্বভারতীয় পত্রিকার প্রকাশিত তথ্য অনুযায়ী, বিসিসিআইয়ের তখতে কে বসতে চলেছেন তার অনেকটাই নির্ধারিত হচ্ছে বিজেপি হেডকোয়ার্টাস থেকে। সেক্ষেত্রে গত ৪৮ ঘণ্টায় দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিবির অনেকটাই জমি পোক্ত করে ফেলেছে বলে খবর। তবে , বিসিসিআই-প্রধানের মসনদ দখল সৌরভের পক্ষে মোটেও সহজ হবে না। তার কারণ ,এই লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বয়ং গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহের পুত্র জয় শাহ।

 '২১-এর পশ্চিমবঙ্গ নির্বাচন বিজেপির পাখির চোখ এবং সৌরভ ফ্যাক্টর

'২১-এর পশ্চিমবঙ্গ নির্বাচন বিজেপির পাখির চোখ এবং সৌরভ ফ্যাক্টর

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা থেকে আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। প্রবল রাজনৈতিক সংঘর্ষের পর মমতার গড় থেকে ৪২ টির মধ্যে ২২ টি আসন ছিনিয়ে নেয় বাবুল-লকেটদের দল। তবে সেই অনুপাতে কেন্দ্রীয় মন্ত্রিত্বে উঠে আসেননি বাঙালি সাংসদরা। তা নিয়ে দিলীপ শিবিরের অসন্তোষ চাাপা থাকেনি। দিল্লিতে গিয়ে তা নিয়ে বলেও আসেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এমন পরিস্থিতিতে '২১ এর ভোটের আগে সৌরভকে নিয়ে বিজেপি শিবির খানিকটা হলেও ভাবছে।

 বিজেপির চাণক্যের 'কোর্টে' বল!

বিজেপির চাণক্যের 'কোর্টে' বল!

'ঘরের ছেলে' জয় শাহ,.. নাকি বাঙালি আবেগ উস্কে পশ্চিমবঙ্গের '২১ -এর ভোটকে সামনে রেখে সৌরভকে বেছে নেবেন বিসিসিআইয়ের পর্দার আড়ালের নিয়ন্তারা! সূত্রের দাবি, আপাতত বিসিসিআইয়ের প্রধানপদের দাবিদার কে হবেন তা নিয়ে শেষ সিদ্ধান্ত আসতে পারে অমিত শাহের তরফে।

দিল্লিতে গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় টানটান 'ম্যাচ'!

দিল্লিতে গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় টানটান 'ম্যাচ'!

সূত্রের দাবি, গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দিল্লিতে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের দখল ঘিরে 'লবি' র অন্ত ছিল না! সেখানে সৌরভের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেমন রয়েছেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জয় শাহ, তেমনই রয়েছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্রিজেশ প্যটেল। আর এই সমস্ত ফ্যাক্টর ঘিরে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রকের পদ নিয়ে রুদ্ধশ্বাস 'ম্যাচ' চলছে মুম্বই থেকে দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+