কলকাতায় আক্রান্তের রেকর্ড ভাঙার খেলা, ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধি ১৯%! সংলগ্ন ৪ জেলাগুলি পরিস্থিতিও ভয়াবহ

একদিকে বাংলায় যখন করোনায় (Coronavirus) সর্বকালীন রেকর্ড, সেই সময় কলকাতাতেও চলছে রেকর্ড ভাঙার খেলা। ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ১৮.৭৪ শতাংশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। সংলগ্ন জেলাগুলি পরিস্থিতিও খারাপ। তবে সংখ্যা আক্

একদিকে বাংলায় যখন করোনায় (Coronavirus) সর্বকালীন রেকর্ড, সেই সময় কলকাতাতেও চলছে রেকর্ড ভাঙার খেলা। ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ১৮.৭৪ শতাংশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। সংলগ্ন জেলাগুলি পরিস্থিতিও খারাপ। তবে সংখ্যা আক্রান্ত হিসেবে সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে, তার থেকে অনেক বেশি সংক্রমণ ছড়িয়েছে। কেননা বাড়ির সবাই আক্রান্ত হয়েছে ধরে নিয়ে অনেকেই পরীক্ষা থেকে পিছিয়ে আসছেন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৭ লক্ষ ৫৫ হাজার ০৪৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৮,১১১ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬, ০৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮২১৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৫৭ হাজার ০৩৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৭১২ (৭৩৩৭)। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ১৮.৭৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ৫০৫৩ (৩২৮৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫৩৫৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০৫৪। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৫২১৫ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৮৭, ১৯১। শনিবার কলকাতায় ৭ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৫। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,৫০, ২৩০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩১৬০২ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৫৭, ৭৭৮ জন। শনিবার ৫ জনের মৃত্যুর পরে রবিবার ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ৩৮, ৫০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪২২৪ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন আরও ৩৬৪৭ জন।

কলকাতা সংলগ্ন জেলাগুলির পরিস্থিতি খারাপ

কলকাতা সংলগ্ন জেলাগুলির পরিস্থিতি খারাপ

রাজ্যের যেসব জেলাগুলির পরিস্থিতি সব থেকে খারাপ তার প্রায় সবকটিই কলকাতা সংলগ্ন। এদের মধ্যে সবার আগে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়াও যেসব জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, তার মধ্যে প্রথমেই রয়েছে হাওড়া (১৭৪২), হুগলি (১২৭৬), দক্ষিণ ২৪ পরগনা (১০৩৪), এবং পশ্চিম বর্ধমান (১০০৭)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৭৪ হাজার ২০৫। ১৫৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৭১, ৬৬৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ৩৩.৮৯ শতাংশ ( শনিবার যা ছিল ২৯.৬০ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৪৩, ০৪৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৬২:৩৮।

০৯ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

০৯ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৬,২১, ৮৭৮ জন। প্রথম ডোজ পেয়েছেন ৩,৪৫,১০৪ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৭৬, ৭৭৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০, ৮৭, ৫২, ৩২৩ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৬৩, ৭০, ৬১৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪, ২৩, ৮১, ৭১০ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৭১১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+