ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি! বাংলার উপকূলে 'বাড়ল' আবহাওয়া দফতরের সতর্কতা

ধীরে ধীরে নিজের পথে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া (Weather) দফতরের দেওয়া বার্তায় বলা হয়েছে, সকাল ৮.৩০-এর নিরিখে বিগত ৬ ঘন্টা ধরে ঘূর্ণিঝড় ঘন্টায় ১৩ কিমি করে অগ্রসর হয়েছে। এই পরিস

ধীরে ধীরে নিজের পথে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া (Weather) দফতরের দেওয়া বার্তায় বলা হয়েছে, সকাল ৮.৩০-এর নিরিখে বিগত ৬ ঘন্টা ধরে ঘূর্ণিঝড় ঘন্টায় ১৩ কিমি করে অগ্রসর হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে রাজ্যের মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনি

এদিন সকালে ঘূর্ণিঝড় অশনি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে এবং, সকাল ৮.৩০-এর প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুযায়ী, তা বিগত ৬ ঘন্টায়, ঘন্টায় ১৩ কিমি হিসেবে অগ্রসর হয়েছে উত্তর পশ্চিম দিকে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর থেকে ৪৮০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে, আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ৪০০ কিমি পশ্চিমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পুরী থেকে ১০০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে হতে আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী ১২ ঘন্টা। এরপরও ১০ মে পর্যন্ত তা উত্তর-পশ্চিম দিরে অগ্রসর হতে থাকবে এবং পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে। এরপর তা রিকার্ভ হয়ে উত্তর-উত্তর-পূর্বে অগ্রসর হবে এবং ওড়িশা উপকূলের সমান্তরাল ভাবে বঙ্গোপসাগরের মধ্যে দিয়েই অগ্রসর হবে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আপাতত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা নেই। পাশাপাশি সমুদ্রেই এই ঘূর্ণিঝড় শক্তি হারাতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

 বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১০ থেকে ১২ মের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তবে ১১ ও ১২ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

মৎস্যজীবী ও পর্যটকদের উদ্দেশে বার্তা

মৎস্যজীবী ও পর্যটকদের উদ্দেশে বার্তা

আবহাওয়া দফতরের তরফে ফের একবার মৎস্যদীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ যেন ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান। অন্যদিকে যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ৯ মের সন্ধের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১০-১২ মের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের না যেতে দিতে প্রশাসনকে অনুরোধ করেছে আবহাওয়া দফতর। তবে এর আগে দেওয়া ১৩ মে পর্যন্ত বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+