মমতা দিদির বাংলা এবার পাখির চোখ ভাই কেজরির, আপের যাত্রা শুরু পঞ্চায়েতেই

মমতা দিদির বাংলা এবার পাখির চোখ ভাই কেজরির, আপের যাত্রা শুরু পঞ্চায়েতেই

দিল্লির পর পাঞ্জাবে বিজয়ী হয়েছে আম আদমি পার্টি। বর্তমানে আপই একমাত্র আঞ্চলিক দল, যে দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে। তাই তারা যে এবার দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসকে পর্যুদস্ত করার পর অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও আপের বিস্তারের সম্ভাবনা বাড়তে চলেছে।

পাঞ্জাব-জয়কে সামনে রেখে বাংলায় আপ

পাঞ্জাব-জয়কে সামনে রেখে বাংলায় আপ

অরবিন্দ কেজরিওয়ালের পার্টি এবার বাংলার ভোট ময়দানেও পা রাখতে চলেছে। আসন্ন পঞ্চায়েত ভোটেই তারা অংশ নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঞ্জাব-জয়কে সামনে রেখে বাংলা-সহ একাধিক রাজ্যে তারা সংগঠন বিস্তারে নেমে পড়েছে। শুরু হয়ে গিয়েছে সদস্য সংগ্রহ অভিযান।

আম আদমির টার্গেট আরও যে সব রাজ্য

আম আদমির টার্গেট আরও যে সব রাজ্য

শুধু দিল্লিতে ক্ষমতা দখল করেই ক্ষান্ত থাকেনি আম আদমি পার্টি। তারা ধীরে দীরে বিভিন্ন রাজ্যে বিস্তারলাভ করার পদক্ষেপ নিয়েছিল আগেই। তারই ফলশ্রুতিতে পাঞ্জাবের মতো রাজ্যে তাঁরা নিজেদেরকে বাড়িয়েছে। এবং কংগ্রেসের মতো বৃহত্তর শক্তিকে হারিয়ে তারা ক্ষমতা লাভ করেছে। পাঞ্জাবের পাশাপাশি তারা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, এমনকী গোয়াতেও সংগঠনের বিস্তার শুরু করেছে।

বাংলায় গতিবিধি পরখ পঞ্চায়েত নির্বাচনে

বাংলায় গতিবিধি পরখ পঞ্চায়েত নির্বাচনে

২০১৩ সালে দিল্লিতে আপ ক্ষমতার আসার পর বাংলাতেও সাংগঠনিক বিস্তারে জোর দিয়েছিল। কিন্তু তখন সেভাবে বিস্তার লাভ করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার পাঞ্জাবে জেতার পর ফের একবার বাংলাকে পাখির চোখ করতে চলছে আপ। তারা আগামী বছর বছর পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে বাংলায় তাঁদের গতিবিধি পরখ করে নিতে পারে।

এবার সারা দেশে ছড়িয়ে পড়বে আপ!

এবার সারা দেশে ছড়িয়ে পড়বে আপ!

এখন থেকেই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিয়েছে আপ। বাংলার মতো আরও অনেক রাজ্যেই আপ উজ্জীবিত হয়ে সাংগঠনিক বিস্তার লাভের চেষ্টা করছে। আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসার পরই ঘোষণা করেছিলেন দিল্লিতে ক্ষমতা দখল করেছে তারা, পাঞ্জাবেও ক্ষমতা দখল সারা, এবার সারা দেশে ছড়িয়ে পড়বে আপ।

সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আপ

সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আপ

বাংলা থেকেই উত্থান অরবিন্দ কেজরিওয়ালের। খড়গপুর আইআইটির প্রাক্তনী দিল্লির কুর্সিতে বসেছেন। সেখান থেকেই তিনি পাঞ্জাবে বিস্তারলাভ করেছেন। এবার বাংলার নজর দিয়েছেন তিনি। সেইমতো উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে আম আদমি পার্টি বা আপের।

পোস্টার সাঁটিয়ে সদস্য সংগ্রহ অভিযান

পোস্টার সাঁটিয়ে সদস্য সংগ্রহ অভিযান

বাংলায় ৮-৯ বছর ধরে আম আদমি পার্টি সাংগঠনিক বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু গাঙে জোয়ার আনতে পারেনি তারা। কেজরিওয়ালরা মনে করছেন পাঞ্জাবের জয় তাঁদের সংগঠনে জোয়ার বইয়ে দেবে বাংলাতেও। পোস্টার সাঁটিয়ে সদস্য সংগ্রহ অভিযানের পর নিজেদের শক্তি যাচাই করতে তারা এবার পঞ্চায়েত ভোটেও লড়তে পারেন।

মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ আপেরও

মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ আপেরও

বাংলায় আপের দায়িত্বে রয়েছেন সঞ্জয় বসু। তিনি বলেন, রাজ্যের ১৫টি জেলায় তারা সদস্য সংগ্রহ করছেন। ২০২৩ সালে তাঁরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার টার্গেট নিয়েই এগোচ্ছেন। তিনি বলেন, আমরা গ্রাম থেকে লড়াই শুরু করতে চাই। তাই মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, বিজেপিও মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করে এগিয়েছিল বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+