ইন্দিরা গান্ধীর মতো খুন হতে হবে তাঁকেও! চাঞ্চল্যকর অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের
তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো হত্যা করা হতে পারে। চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো হত্যা করা হতে পারে। চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার তিনি চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে বলেন, আমাকেও একদিন ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর হাতে খুন হতে হবে। যা নিয়ে দিল্লির রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে।

তিনি বলেন, বিজেপি আমার জীবন নিতে পারে। আমার ব্যক্তিগত নিরারত্তা রক্ষীদের দিয়ে আমাকে একদিন হত্যা করতে পারে। দিল্ল পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীতে কর্তব্যরত রয়েছেন দায়বদ্ধ নিরাপত্তা কর্মীরা। তাঁরা এ জন্য অঙ্গীকারবদ্ধ। দিল্লি পুলিশের এই ইউনিট সমস্ত রাজনৈতিক দলের উচ্চপদস্থ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করছে। তাঁরা তাঁদের কর্তব্যে অবিচল।
উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচার চলাকালীন দিল্লির মতিনগরের এক রোড শোতে জনৈকি ব্যক্তি থাপ্পড় মারেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁকে হেনস্থার শিকার হতে হয়। তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আর এসবের পিছনে রয়েছে বিজেপির হাত। এণনটাই অভিযোগ কেজরিওয়ালের।
এবারও তিনি সেই অভিযোগকে অকধাপ চড়িয়ে বলেন, তাঁকে ইন্দিরা গান্ধীর মতো খুন করা হতে পারে। তাঁর এই অভিযোগ যে কেন্দ্রের বিজেপির দিকেই আঙুল তুলছে, তা স্পষ্ট। দিল্লিক পুলিশ নিয়ন্ত্রণ করে কেন্দ্র। তাই তাঁর ও তাঁর সরকারের সমস্ত খবর বিজেপির কাছে যায় বলে তিনি অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications