আরজি কর কাণ্ডে প্রতিবাদ, পদ ছাড়লেন চারুকলা শিল্পী প্রদোষ পাল
আরজি কর কাণ্ডে এবার নিজের পদ ছাড়লেন চারুকলা শিল্পী প্রদোষ পাল। আরজি কর হাসপাতালের ঘটনায় লজ্জিত তিনি। প্রশাসনের ভূমিকা নিয়েও তাঁর মনে প্রশ্ন রয়েছে। পদ ছাড়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন। এবার তিনি সেই পদ ছাড়লেন।
এক মাস পেরিয়ে গিয়েছে আরজি করের ন্যাক্কারজনক ঘটনার। তদন্ত কোন পথে রয়েছে? তাই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ধর্ষণ ও খুনের ঘটনায় কেবল সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। আর কারা অভিযুক্ত? সেই সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি আন্দোলনে রয়েছেন। সাধারণ মানুষের একটা অংশ রাস্তায় নেমে আন্দোলন করছেন।

ছবি সৌজন্য- Pradosh Paul/ফেসবুক
বিভিন্ন মহল থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হচ্ছে। রাত জাগা চলছে সমান ভাবে। গতকাল মঙ্গলবার থেকে সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই কথা পরিষ্কার জানানো হয়েছে। আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও চর্চা চলছে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এগিয়ে এসেছে শিল্পী সমাজ। একাধিক থিয়েটার, নাট্যকর্মী রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিয়েছেন। শিল্পী সনাতন দিন্দা তাঁর পদ ছেড়ে দিয়েছেন। এবার সেই একই পথে হাঁটলেন আরেক শিল্পী প্রদোষ পাল। রাজ্যের চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি৷
তিনি বেশ কিছু দিন কলকাতার বাইরে ছিলেন৷ সেই কারণে, কলকাতার আন্দোলনে সামিল হতে পারছিলেন না৷ সেই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েওছিলেন তিনি। তখনই নিজের পদ ছাড়ার ইচ্ছাও প্রকাশ করেন। গত সপ্তাহে তিনি আলো নিভিয়ে প্রতিবাদেও সামিল হয়েছিলেন।
নাট্যব্যক্তিত্ব চন্দন সেন প্রথম রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেন। এরপর সেই ধারা চলছে। অভিনেতা, নাট্যব্যক্তিত্ব সুপ্রিয় দত্তও সম্মান ফিরিয়ে দিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications