ফের বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি জেলবন্দি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফের অসুস্থ রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঝাড়পাড়া জেলে থাকাকালীন বুকের ব্যথা অনুভব করেন সুদীপ। এরপর তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কটক, ২১ জানুয়ারি : ফের অসুস্থ রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঝাড়পাড়া জেলে থাকাকালীন বুকের ব্যথা অনুভব করেন সুদীপ। এরপর তাঁকে চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরে শরীরের অবস্থা স্থিতিশীল হলে, তাঁকে ছেড়ে দেওয়া হয়, এবং ফের ঝাড়পাড়া স্পেশ্যাল জেলে তাঁকে নিয়ে যাওয়া হয়।

ফের বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি জেলবন্দি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

এদিন সুদীপ বুকে ব্যথার কথা জানালে প্রথমে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে তাকে এসবিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১২ জানুয়ারি থেকে জেল হেফাজতে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুদীপ। তাঁর সঙ্গে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া আর এক তৃণমূল সাংসদ তাপস পালও রয়েছেন।

উল্লেখ্য, দুইপর্ব মিলিয়ে ন'দিন সিবিআই হেফজতের পর সুদীপকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বর আদালত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে আগেই সুদীপের জামিনের আবেদন করা হয়েছিল। সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় স্বামীর শারীরিক অসুস্থতার সমর্থনে নথিও দিয়েছিলেন। তবে, তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+