কুন্তল ঘোষই মাস্টার মাইন্ড, নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি শান্তনু বন্দ্যোধ্যায়ের
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে বিস্ফোরক দাবি করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেছেন পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড কুন্তল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য তাপস মণ্ডলকে জেরা করেই কুন্তল ঘোষ এবং বলাগড়ের এই তৃণমূল কংগ্রেস নেতার নাম পেয়েছিল ইডি।

প্রথমে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। কুন্তল ঘোষের মুখেই প্রথমে হৈমন্তী নামে গোপাল দলপতির স্ত্রীর নাম পাওয়া যায়। এই হৈমন্তীর কাছেই নাকি নিয়োগ দুর্নীতির টাকা যেত। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
কুন্তল ঘোষেকে জেরা করেই টলিইডের যোগ পান তদন্তকারীরা। টলিউডের একাধিক অভিনেতাকে নাকি কুন্তল ঘোষ টাকা দিতেন। সেই সূত্র ধরে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে জেরা করে ইডি। সেই জেরায় বনি সেনগুপ্ত স্বীকার করে নিয়েছেন যে কুন্তল ঘোষের একাধিক ইভেন্টে তিনি কাজ করেছেন। সেই সুবাদেই পারিশ্রমিক হিসেবে টাকা নিয়েছিলেন তিনি।
কুন্তল ঘোষ দাবি করেছেন তিনি তাঁর ইভেন্টে কাজের জন্য টাকা দিয়েছিলেন। সেই টাকা বনি গাড়ি কিনেছে কিনা তার জানা নেই। শুধু বনি সেনগুপ্ত নন একাধিক টলিউড অভিনেত্রীকেও টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। এমনকী টালিগঞ্জের নির্বাচনেও কুন্তল ঘোষেক টাকা খেটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করলেন গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষই মাস্টারমাইন্ড। তিনি দাবি করেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মাস্টার মাইন্ড কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ সবাইকে ডাইভার্ট করছে এবং তার টাকা গুলো অন্য রাজ্যে সরিয়ে ফেলছে।
এদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। তদন্তকারীরা বলাগড় সহ একাধিক জায়গায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট এবং ধাবার হদিশ পাওয়া গিয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়ির হদিশও পেয়েছে ইডি। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকার হদিশ পেতে এবার তাঁর স্ত্রীকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। শান্তনু বন্দ্যোপাধ্যায় নাকি চাকরির জন্য টাকার রেট ঠিক করে দিতেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসও যুক্ত রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। একাধিক তৃণমূল কংগ্রেস সদস্যের চাকরির প্রস্তাব তিনি পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতাদের ইডির জেরায় জানিয়েছেন।












Click it and Unblock the Notifications