চিকিৎসার জন্য রাজ্যের বাইরে, দিল্লিতে ইডি হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

চিকিৎসার জন্য রাজ্যের বাইরে, দিল্লিতে ইডি হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

ইডির হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে সিবিআইয়ের হাজিরা এড়িয়েছিলেন সুকন্যা। এবার তাঁকে জেরা করতে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি সুকন্যা। তিনি জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যেই নেই তিনি। সেকারণে ইডি হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন সুকন্যা মণ্ডল।

হাজিরা এড়ালেন সুকন্যা

হাজিরা এড়ালেন সুকন্যা

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করেিছল ইডি। দিল্লিতে গিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সিবিআই তলবের পর এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় এজিন্সি তলবের মুখোমুিখ হয়েছিলেন অনুব্রত কন্যা। কিন্তু সিবিআই হাজিরা এড়ানোর মতই ইডির তলবও এড়িয়ে গেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তিনি ইডির তলবে আজ দিল্লিতে হাজিরা দেননি।

কী কারণ দেখিয়েছেন সুকন্যা

কী কারণ দেখিয়েছেন সুকন্যা

এবার আর কলকাতায় নয় সোজা দিল্লিতে অনুব্রত কন্যা সুকন্যাকে হাজিরা দিতে বলেছিল ইডি। গরুপাচার কাণ্ডে একাধিক বিষয়ে নাম জড়িয়েছে সুকন্যা মণ্ডলের। বিশেষ করে অনুব্রত মণ্ডলের একাধিক বেনামি সম্পত্তি রয়েছে সুকন্যার নামে। এই সব সম্পত্তির উৎস্য কী জানতেই তলব করা হয়েছিল সুকন্যাকে। কিন্তু তিনি জানিয়েছেন বান্ধবীর চিকিৎসার জন্য তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন সেকারণে হাজিরা দিতে পারছেন না। রাজ্যে না থাকার কারণ দেখিয়েই দিল্লিতে ইডি হাজিরা এড়িয়েছেন সুকন্যা।

কী কবরে ইডি

কী কবরে ইডি

একই ভাবে অনুব্রত মণ্ডলও একাধিকবার সিবিআই হাজিরা এড়িয়েছিলেন। তিনি বার বার সিবিআইকে জানিয়েছিলেন অসুস্থতার জন্য তিনি যেতে পারছেন না। শেষে এক প্রকার বাড়ি থেকে অভিযান চালিয়ে সিবিআই গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। সুকন্যার ক্ষেত্রেও কী সেই পদক্ষেপ করতে হবে ইডিকে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কোন পথে এগোবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কোন পদক্ষেপ করবে তারা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সায়গলকে দিল্লিেত জেরা

সায়গলকে দিল্লিেত জেরা

ইতিমধ্যেই সায়গল হোসেনকে নিয়ে গিয়ে দিল্লিতে জেরা করতে চলেছে ইডি। দিল্লি হাইকোর্টে অনুমতিও পেয়ে গিয়েছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তাঁর নামেই বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। গরুপাচার কাণ্ডে প্রথম অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের আগে সায়গল হোসেনকে গ্রেফতার করা হয়। আসানসোল সংশোধনাগারে ছিলেন সায়গল হোসেন। তারপরে ইডি তাঁকে গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+