কেরলে শশী থারুরের বিতর্কিত মন্তব্য! কলকাতায় জারি গ্রেফতারি পরোয়ানা
কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা নগর দায়রা আদালত।
কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা নগর দায়রা আদালত। ২০১৮ সালের জুলাই মাসে তিরুবনন্তপুরমের এক জনসভায় থারুর মন্তব্য করেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে এমন পরিস্থিতি তৈরি হবে যে, একটি 'হিন্দু পাকিস্তান' গঠন করা হতে পারে।

তাঁর দাবি ছিল, নতুন সংবিধান তৈরি করে সংখ্যালঘুদের অধিকার ও সম্মান সেখানে খর্ব করা হবে। সেই নতুন দেশ আগাগোড়া এক হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সংখ্যালঘুদের সাম্য খারিজ করা হবে। সেই দেশ হবে এক হিন্দু পাকিস্তান, যা স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল ও মৌলানা আবুল কালাম আজাদের মতো দেশনায়কদের আদর্শের পরিপন্থী।
এই মন্তব্যের জেরেই সুদূর কলকাতায় মামলা হয়। তার জেরেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নগর দায়রা আদালত।












Click it and Unblock the Notifications