ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে কারবালা ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য লক্ষাধিক টাকার উপরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, বনমালী মন্ডল (৩২) ও মুনতাজুল হক (৩৪)। ধৃতরা কালিয়াচক এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।