বাড়ি থেকে উদ্ধার হয় ৫০ কোটি! জামিন পেয়ে জেলের বাইরে আসছেন অর্পিতা,কী করবেন এবার পার্থ?

West Bengal Recruitment Case: জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । নিয়োগ দুর্নীতি মামলায় আজ সোমবার তাঁকে জামিন দেয় ইডির বিশেষ আদালত। জামিন পেলেও এখনই কলকাতা ছেড়ে যেতে পারবেন না অর্পিতা। এমনকি পাসপোর্ট জমা রাখতে হবে। পাঁচ লাখ টাকার বন্ডে আদালত এই জামিন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে।

যা অবশ্যই স্বস্তির খবর প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) বান্ধবীর (Arpita Mukherjee) কাছে। তবে তাঁর জামিন মঞ্জুর হতেই পার্থের জামিন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। যদিও কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে (West Bengal Recruitment Case) ।

West Bengal Recruitment Case

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। আর সেই মামলার তদন্তে নেমে ২০২২ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর সেখানে তল্লাশি চালানোর সময়েই বান্ধবী অর্পিতার খোঁজ পান তদন্তকারীরা। এরপর সেখানেও তল্লাশি চলে। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে দফায় দফায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি।

অন্যদিকে বেলঘড়িয়ার আরও দুটি ফ্ল্যাটেও চলে অভিযান। সেখান থেকেও মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। উদ্ধার হয় কয়েক কোটি টাকার সোনার গয়না। মোট তিনটি ফ্ল্যাট মিলিয়ে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। বিপুল এই টাকা উদ্ধারের পরেই শিক্ষা দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এরপর থেকে একাধিকবার শিক্ষা দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। এমনকি বিপুল এই টাকার উৎস কি তা জানার চেষ্টা করেন আধিকারিকরা। যা খবর, জেরা করে একাধিক তথ্য পান আধিকারিকরা। ফলে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন পাওয়া রীতিমত চ্যালেঞ্জের ছিল বলে মনে করেন অনেকেই।

কিন্তু অবশেষে মিলল জামিন। দীর্ঘ প্রায় ৮৫৭ দিন পর জামিনে ছাড়া পাচ্ছেন অর্পিতা। বলে রাখা প্রয়োজন, বর্তমানে মা মারা যাওয়ার ফলে প্যারলে মুক্ত রয়েছেন। জামিন পাওয়ার ফলে আপাতত আর জেলে ফিরতে হবে না বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+