মাটিগাড়া এলাকায় অপহরণের অভিযোগে গ্রেফতার সেনাকর্মী
মাটিগাড়া থানা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয় এক প্রাক্তন সেনাকর্মীকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মাটিগাড়া থানা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয় এক প্রাক্তন সেনাকর্মীকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা সুত্রে জানা যায় বুধবার সকাল থেকেই নিখোঁজ হয়ে যায় মাটিগাড়া এলাকার সুনিল সিংহ এর ওই নাবালিকা। মেয়ের বাড়ির লোকজন খোঁজ খবর করতে শুরু করে। তারপরেই বাড়ির লোকেরা জানতে পারেন প্রাক্তন সেনাকর্মী বাইকে করে মেয়েটিকে নিয়ে বাগডোগরা একটি জায়গাতে মেয়েটিকে রেখেছেন।

এই খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায় বাগডোগরা। সেখানে মেয়ের বাড়ির লোকেরা দেখতে পায় যে ওই এলাকার মানুষজন সেনা কর্মীকে জুতোর মালা পরিয়ে জুতোপেটা করছে। ওই গ্রামের লোকেরা এরপরই মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়ার পর তাদেরকে সাথে নিয়ে মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সেনা কর্মীর বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতেই মাটিগাড়ার থানার পুলিশ ওই প্রাক্তন সেনা কর্মী লক্ষ্মণ সিংকে গ্রেপ্তার করে। আজ ওই সেনা কর্মীকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনার পাশাপাশি মেয়েটিকে মেডিক্যাল করানো হবে বলে জানা গিয়েছে। মাটিগাড়ার থানার পুলিশ জানিয়েছে এই অভিযোগের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছি এবং এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।












Click it and Unblock the Notifications