১৮ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস সেনাদের! সীমান্তে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

ক-দিন আগেই চিনের আক্রমণে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। অতর্কিতে হামলায় প্রাণ হারাতে হয়েছিল ভারতের বীর সেনা জওয়ানদের। সেই বীর জওয়ানরাই রবিবার বিশ্ব যোগ দিবস পালন করলেন একত্রিত হয়ে।

ক-দিন আগেই চিনের আক্রমণে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। অতর্কিতে হামলায় প্রাণ হারাতে হয়েছিল ভারতের বীর সেনা জওয়ানদের। সেই বীর জওয়ানরাই রবিবার বিশ্ব যোগ দিবস পালন করলেন একত্রিত হয়ে। এদিন সকালেই সেই চিত্র ফুটে উঠল লাদাখে, তিব্বতেও। যোগাভ্যাস শুধু সক্ষমতা বাড়াল না, একত্রিত করল পুরো দেশকে।

১৪ হাজার ফুট উচ্চতায় যোগব্যায়াম

এদিন তিব্বতের ভারত-চীন সীমান্তে মোতায়েন করা আইটিবিপি অর্থাৎ ইন্দো-তিব্বতী সীমান্ত পুলিশের কর্মীরা যোগাসনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। বদ্রীনাথের নিকট বসুধরার হিমবাহে ১৪ হাজার ফুট উচ্চতায় যোগব্যায়াম করছেন আইটিবিপি কর্মীরা।

লাদাখে ১৮ হাজার ফুট উচ্চতায় যোগ

শুধু তিব্বতেই নয়, লাদাখেও দেখা গিয়েছে একই চিত্র। আইটিবিপি বা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের কর্মীরা বরফ ঢাকা লাদাখেও আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন যোগাভ্যাসের মধ্য দিয়ে। এদিন শূন্য তাপমাত্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় যোগব্যায়াম করেন আইটিবিপি কর্মীরা।

জম্মু ও কাশ্মীরের যোগা-চিত্র

জম্মু ও কাশ্মীরেও দেখা যায় একই চিত্র। রবিবার এখানেও সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগাভ্যাসে রত হল। যোগব্যায়াম করেই তাঁরা এই দিনটি পালন করলেন।

ঘোড়া নিয়ে যোগব্যায়াম

অরুণাচল প্রদেশর লোহিতপুরে পশু প্রশিক্ষণ বিদ্যালয়ের আইটিবিপি অর্থাৎ ইন্দো-তিব্বতী সীমান্ত পুলিশকর্মীরা আন্তর্জাতিক যোগ দিবসে ঘোড়া নিয়ে যোগব্যায়াম করলেন। রবিবার যোগ দিবসে অভিনব কায়দায় যোগাভ্যাসে নজর কাড়েন আইটিবিপি কর্মীরা।

বাড়িতে বাড়িতে যোগাসন

এছাড়া পুরো দেশ একই সময় যোগাভ্যাস করে এক সূত্রে গেঁথে দেন দেশকে। করোনার আবহে মন্ত্রী থেকে তারকারা যে যাঁর বাড়িতে যোগাসন করেন। নিজের পরিবারের সঙ্গে যোগাভ্যাস করেন। যোগাসনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যান্য মন্ত্রী থেকে বাবা রামদেব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

মোদীর প্রস্তাবে আন্তর্জাতিক যোগ দিবস

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+