গুলিতে এফোঁড়-ওফোঁড় বুক! তাও আশ্চর্য রক্ষা জওয়ানের, হইচই উত্তর দিনাজপুরে

কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজের বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক বিএসএফ জওয়ান।

কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজের বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক বিএসএফ জওয়ান। তবে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে গিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্তচৌকিতে। গুরুতর জখম প্রেম সিং নামের ওই বিএসএফ জওয়ানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিতে এফোঁড়-ওফোঁড় বুক! তাও আশ্চর্য রক্ষা জওয়ানের, হইচই উত্তর দিনাজপুরে

পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাঞ্জিপাড়া সীমান্তচৌকি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএসএফ-এর ১৭১ নম্বর ব্যাটেলিয়নে কর্তব্যরত প্রেম সিং নামে এক জওয়ানের আজ ডিউটি ছিল গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্তচৌকিতে। ডিউটি চলাকালীন আচমকা প্রেম সিং তাঁর নিজের রাইফেল থেকে নিজের বুকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন।

গুরুতর জখম অবস্থায় তাঁকে সঙ্গী জওয়ানেরা দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ইসলামপুর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ওই বিএসএফ জওয়ানের বুক দিয়ে গুলি প্রবেশ করে পিঠ দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। আশ্চর্যজনকভাবে ভিতরে তেমন বড় কোনও ক্ষতি হয়নি। ফলে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

প্রয়োজনীয় চিকিৎসা শুরু হলে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ যৌথভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+