ভোটের আগে অভিযান! মুর্শিদাবাদে উদ্ধার প্রচুর অস্ত্র
ভোটের আগে ফের প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার মুশিদাবাদের সুতি থানা এলাকা থেকে। রবিবার রাতে সুতি থানার সাদিকপুর ঘোষ পাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভোটের আগে ফের প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার মুশিদাবাদের সুতি থানা এলাকা থেকে। রবিবার রাতে সুতি থানার সাদিকপুর ঘোষ পাড়া এলাকা থেকে তিনজনকেগ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে চারটি শাটার, দুটি পিস্তল, দুটি মাস্কেট ও একটি রিভলবার। উদ্ধার করা হয় মোট ২২ রাউন্ড গুলি।

মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিনজন। তারা হল বীরচাঁদ দাস, যিশু দাস এবং নীবিড় দাস। জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানিয়েছেন, অভিযুক্তদের সাতদিন পুলিশ হেফাজতে চেয়ে সোমবার আদালতে তোলা হচ্ছে। এলাকায় গণ্ডগোল পাকাতে গত ৫ বছর ধরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মাটিরতলায় পুঁতে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

বিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল। এলাকায় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। সেই কারণে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।












Click it and Unblock the Notifications