অস্ত্র উদ্ধার হয়েই চলেছে দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবন থেকে গ্রেফতার ১ বাংলাদেশিসহ ২ জলদস্যু

দক্ষিণ ২৪ পরগনা, ১৪ অক্টোবর : ক্রমশই বাংলার মুঙ্গের হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনা। জেলাজুড়ে দফায় দফায় চলছে অস্ত্র উদ্ধার। এবার সুন্দরবন কোস্টাল থানা এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। রবীন্দ্রনগর, বারুইপুর, সন্তোষপুর, ক্যানিং-এর পর সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মিলল অস্ত্রভাণ্ডার।

বৃহস্পতিবার রাতে সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি দুই জলদস্যুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দোনলা বন্দুক, ২৮ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল তারিকুল মোড়ল ও রুহুল কুদ্দুস লস্কর।

অস্ত্র উদ্ধার হয়েই চলেছে দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবন থেকে গ্রেফতার ১ বাংলাদেশিসহ ২ জলদস্যু

তারিকুলের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। আর রুহুলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকার মেরী গঞ্জে। দু'দেশে অস্ত্র চোরাচালানে তারা যুক্ত ছিল বলে অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রমশই দক্ষিণ ২৪ পরগনা পুলিশ প্রশাসনের কাছে আতঙ্কের হয়ে উঠছে এই জেলার অস্ত্র কারবার। বহুক্ষেত্রেই অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে।

সেখান থেকেই অস্ত্র চলে যাচ্ছে রাজ্যের অন্যত্র। সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ার পাশাপাশি সীমান্তের ওপারেও রাতের অন্ধকারে চোরাপথে পাচার হয়ে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে এই জেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+