তৃণমূলকে জয় শ্রীরাম ধ্বনিতে স্বাগত জানাবেন অর্জুন! ভাটপাড়া উত্তাল হওয়ার সম্ভাবনা

লোকসভার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জ্বলছে ভাটপাড়া। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পরিষদীয় টিম পাঠাচ্ছেন ভাটপাড়ায়।

লোকসভার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জ্বলছে ভাটপাড়া। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পরিষদীয় টিম পাঠাচ্ছেন ভাটপাড়ায়। আর সেই পরিষদীয় দয় যাওয়ার আগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, বিজেপি জয় শ্রীরাম ধ্বনিতে স্বাগত জানাবে তৃণমূলকে। ফলে ফের ভাটপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।

তৃণমূলকে জয় শ্রীরাম ধ্বনিতে স্বাগত জানাবেন অর্জুন! ভাটপাড়া উত্তাল হওয়ার সম্ভাবনা

অর্জুন সিং বলেন, ভাটপাড়া এখন শান্ত। সেই শান্ত ভাটপাড়ায় ফের অশান্তি পাকাতে আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পরিষদীয় দল আগেই এলাকা পরিদর্শন করে গিয়েছে। তারপরই এলাকা শান্ত হতে শুরু করে। এখন ভাটপাড়া-কাঁকিনাড়া আপাত শান্ত। তিনি নিজে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন।

এখন সবকিছু মিটে যেতে পরিষদীয় দল পাঠাচ্ছে তৃণমূল। সেই কারণেই তৃণমূলকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন তিনি। বিজেপি কর্মীদের তিনি প্রস্তুত থাকতে বলেছেন। এবং তৃণমূল পরিষদীয় টিমকে তিনি স্বাগত জানাবেন জয় শ্রীরাম ধ্বনিতে। বিজেপি কর্মীরা মোড়ে মোড়ে উপস্থিত থেকে জয় শ্রীরাম ধ্বনি তুলবেন।

উল্লেখ্য লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রকোণা সফর থেকেই শুরু হয়েছে এই জয় শ্রীরাম রাজনীতি। তারপর নৈহাটি, ভাটপাড়া ও কাঁকিনাড়াতে সমানে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছে। এমনকী লোকসভার অন্দরেও পৌঁছে গিয়েছে এই স্লোগান। এবার ভাটপাড়ায় তৃণমূলকে স্বাগত জানাতে জয় শ্রীরাম স্লোগানের অবতারণার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ভাটপাড়ায় শান্তি মিছিল করার কথা। তিনি তৃণমূলের পরিষদীয় দল পাঠানোর কথা জানান। জানান, নিজে গিয়ে শান্তি মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা। এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলবেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। তিনি বলেন, ভাটপাড়া দেখেই ভাবুন, বিজেপি ক্ষমতায় এলে কী হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+