মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হোন ভাটপাড়ায়! ভোট হোক নতুন করে, চ্যালেঞ্জ অর্জুনের

ধর্মতলায় একুশের শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছিলেন, বিজেপি জিতলে ভাটপাড়া হবে।

ধর্মতলায় একুশের শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছিলেন, বিজেপি জিতলে ভাটপাড়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুঁড়লেন সদ্য প্রাক্তন তৃণমূলী অর্জুন সিং। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হন ভাটপাড়া থেকে।

ভাটপাড়ায় নতুন করে নির্বাচন হোক!

ভাটপাড়ায় নতুন করে নির্বাচন হোক!

অর্জুন সিং বলেন, প্রয়োজনে ভাটপাড়ায় নতুন করে নির্বাচন হোক। আর এই নির্বাচনে প্রার্থী হোন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে ভাটপাড়ায় বিজেপির প্রার্থী হবে আমার ছেলে। তাহলেই তিনি বুঝতে পারবেন ভাটপাড়ার মানুষ কাকে চাইছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গোহারা হারবেন।

তৃণমূল ছেড়ে অর্জুন সিং বিজেপির সাংসদ

তৃণমূল ছেড়ে অর্জুন সিং বিজেপির সাংসদ

অর্জুন সিং ভাটপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান। সেই অর্জুন সিংই লোকসভা নির্বাচনের আগে প্রার্থী-বিতর্কে দলবদল করেন। তিনি বিজেপির প্রার্থী হন বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। এবং বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন।

ভাটপাড়ায় অর্জুনের স্থলাভিষিক্ত পবন

ভাটপাড়ায় অর্জুনের স্থলাভিষিক্ত পবন

অন্যদিকে, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তাঁর শূন্যস্থানে প্রার্থী হন অর্জুন-পুত্র পবন সিং। তিনি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মদন মিত্রকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। ভাটপাড়া পুরসভাও এখন বিজেপির দখলে। এই অবস্থায় ভাটপাড়া নিয়ে মমতার মন্তব্যের কড়া জবাব দিলেন অর্জুন সিং।

গোটা রাজ্যকে ভাটপাড়া বানাচ্ছে বিজেপি

গোটা রাজ্যকে ভাটপাড়া বানাচ্ছে বিজেপি

মমতা একুশের মঞ্চ থেকে বলেন, বিজেপিকে ভোট দেওয়ার অর্থ গোটা রাজ্যকে ভাটপাড়া বানিয়ে দেওয়া। মমতার অভিযোগ, ভাটপাড়াকে অশান্ত করছে বিজেপি। মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর প্রাক্তন দলনেত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সংসদ অর্জুন সিং।

ভাটপাড়ায় গন্ডগোলের পিছনে বিজেপি নেই

ভাটপাড়ায় গন্ডগোলের পিছনে বিজেপি নেই

অর্জুন বলেন, ভাটপাড়ায় গন্ডগোলের পিছনে বিজেপি নেই। রাজ্য সরকার ও শাসকদলের একাংশ এখানে উত্তাপ ছড়াচ্ছে। তিনি বলেন, ভাটপড়ায় শাসক দলের দালালি করছে পুলিশ। তারই জেরে অশান্তি ছড়াচ্ছে। পুলিশ নিরীহ মানুষদের জেলে পুরছে বলে অভিযোগ করেন তিনি। তাই সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+