মমতা ভবানীপুরেই হারবেন! ভাটপাড়ায় দাঁড়ালে কোন অঙ্কে হারাবেন, জানালেন অর্জুন সিং

মমতা ভবানীপুরেই হারবেন! ভাটপাড়ায় দাঁড়ালে কোন অঙ্কে হারাবেন, জানালেন অর্জুন

২০২১ বিধানসভা নি্র্বাচনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হারবেন। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, ভবানীপুরেই তৃণমূল নেত্রী হারবেন। আর ভাটপাড়ায় দাঁড়ালে কোন অঙ্কে তিনি হারাবেন, সেই চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হওয়া অর্জুন সি্ং। তাঁর কথায়, পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।

মমতা হারবেন ভবানীপুরেও

মমতা হারবেন ভবানীপুরেও

ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে দাঁড়ালেও হারবেন। গুন্ডামি না করতে পারলে তিনি জিততে পারবেন না। তাঁর হার অবধারিত। আর মাঝেমধ্যেই তিনি ভাটপাড়ার কথা বলেন। ভাটপাড়ায় দাঁড়ালে তিনি ৪০ হাজার ভোটে হারবেন। যতই গুন্ডামি করুক, তিনি হারবেনই।

তৃণমূল কংগ্রেস তিন নেমে যাবে

তৃণমূল কংগ্রেস তিন নেমে যাবে

অর্জুন বলেন, এখনই ভোট হলে তিন নম্বর স্থানে শেষ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেকেন্ড হবে বামেরা। আর বিজেপি প্রথম স্থানে থাকবে। রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের দিন শেষ। এবার বিজেপির ধ্বজা উড়বে বাংলার বুকে।

উত্তর ২৪ পরগনায় ২৭, বাংলায় ২০০

উত্তর ২৪ পরগনায় ২৭, বাংলায় ২০০

অর্জুন বলেন, উত্তর ২৪ পরগনায় ২৭টি আসনে জিতব আমরা। বিজেপি বাংলায় এবার ২০০ আসন পাবে। ফলে বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা। এবার কোন প্রার্থী পাবে না তৃণমূল। তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তার প্রমাণ। তিনি এখন লোক ডাকছেন বিজেপি থেকে, কংগ্রেস-সিপিএম থেকে।

বহু রথী এবার দাঁড়াতে ভয় পাবে

বহু রথী এবার দাঁড়াতে ভয় পাবে

অর্জুন সিং বলেন তৃণমূলের যা অবস্থা হবে, ওদের এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থী পাবে না দাঁড় করানোর। এবার বহু রথী তৃণমূলের টিকিটে দাঁড়ানোর সাহস করবে না। জ্যোতিপ্রিয় মল্লিক হোন বা অন্য কেউ দাঁড়ান না কেন এবার উত্তর ২৪ পরগনায় বিজেপিই জিতবে। তৃণমূলের নাম-নিশান কিছুই থাকবে না।

জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে দাঁড়াবেন না

জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে দাঁড়াবেন না

অর্জুনের কথায়, শুধু ভোটটা হতে দিন, তারপরেই দেখবেন কী ফল হয়। এবার উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে আমি তাঁর ব্যানার-পোস্টারের যাবতীয় খরচ দেব। কেন দাঁড়াবেন না- কারণ লোকসভায় ২৭ হাজার ভোটে হেরে আছে তৃণমূল, এবার ৪০ হাজার ভোটে হারবে।

তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন অনেকে

তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন অনেকে

অর্জুন সিং বলেন, তৃণমূল দলটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক সব দখল করে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটিই কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অনেক নেতা তাই তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন। ধস নামা শুধু সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+