ভাটপাড়া নিয়ে আত্মবিশ্বাসী, জ্যোতিপ্রিয়কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে যা বললেন অর্জুন সিং

জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন ভাটপাড়া পুনর্দখল এখন শুধু সময়ের অপেক্ষা। এরপর ভাটপাড়া পুরসভা দখল করে তিনি বিজেপিকে ফাঁকা করে ছাড়বেন। যদিও এইসব কথায় আমল দিতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন ভাটপাড়া পুনর্দখল এখন শুধু সময়ের অপেক্ষা। এরপর ভাটপাড়া পুরসভা দখল করে তিনি বিজেপিকে ফাঁকা করে ছাড়বেন। যদিও এইসব কথায় আমল দিতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি এর প্রতিক্রিয়ায় বলেছেন, যাঁরা বিজেপির সঙ্গে ছিলেন, থাকবেন। পুরসভাও তাঁদের হাতেই থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভাটপাড়ায় ৩২-এর মধ্যে ২২ জনের সমর্থন দাবি তৃণমূলের

ভাটপাড়ায় ৩২-এর মধ্যে ২২ জনের সমর্থন দাবি তৃণমূলের

ভাটপাড়ায় বর্তমানে ৩২ জন কাউন্সিলর রয়েছেন। তাঁদের মধ্যে ২২ জনের সমর্থন তাদেরই দিকে। দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এই সংখ্যাটা বেড়ে ২৭ হবে বলেও দাবি করেছেন তিনি। এখন বিজেপিকে সমর্থন করলেও আস্থা ভোটের দিন সমর্থনের সংখ্যাটা বাড়বে বলে জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

অর্জুনের ভয়ে এখনও বিজেপিতে

অর্জুনের ভয়ে এখনও বিজেপিতে

জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, অর্জুন সিং-এর ভয়ে এখনও অনেকেই বিজেপিতে থাকলেও, তাঁরা তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আস্থা ভোট হয়ে গেলেই অর্জুন সিং-এর ভয় দেখানোর সাহস থাকবে না বলে মনে করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

অর্জুনের পাল্টা দাবি

অর্জুনের পাল্টা দাবি

যদিও তৃণমূলের দাবিকে আমল দিতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, যাঁরা বিজেপির সঙ্গে ছিলেন, থাকবেন। পুরসভাও তাঁদের হাতেই থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বনধ নিয়ে বামেদের সমালোচনা

বনধ নিয়ে বামেদের সমালোচনা

অর্জুন সিং বনধ নিয়ে বামেদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বামেরা ভারতকে করতেই চায়। বনধ দিয়ে দেশকে এগনো যায় না, মন্তব্য অর্জুনের। ভারতের মানুষ বামেদের বিশ্বাস করে না। মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+