বিজেপির সংগঠন নিয়ে বিস্ফোরক অর্জুন, নাড্ডার কাছে দলকে চাঙ্গা করার আর্জিতেও কাঁটা
বিজেপির সংগঠন নিয়ে বিস্ফোরক অর্জুন, নাড্ডার কাছে দলকে চাঙ্গা করার আর্জিতেও কাঁটা
একুশের নির্বাচনের পর থেকেই অসন্তোষ তৈরি হচ্ছিল বিজেপিতে। একে একে বিজেপিতে বিদ্রোহীর সংখ্যা বেড়েছে, অনেকে দল ছেড়েছেন, ফিরে গিয়েছেন তৃণমূল। এখন বিজেপিতে বিদ্রোহীর ভূমিকা নিয়েছেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দলের সংগঠন নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, একইসঙ্গে তিনি বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার জন্য জেপি নাড্ডার কাছে সুপারিশও করলেন।

অর্জুন-বাণে বেআব্রু বিজেপির সংগঠন
সম্প্রতি অর্জুন সিংকে নিয়ে জল্পনার শেষ নেই রাজ্য রাজনীতিতে। প্রতিদিনই নতুন করে জল্পনার পারদ চড়ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই জল্পনার মূলে রয়েছে, বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য। এতদিন টুইট করে বা ফেসবুক পোস্টটে তিনি অনুযোগ করে আসছিলেন। এবার তিনি সরাসরি মুখ খুললেন। তাঁর মন্তব্যে বেআব্রু হয়ে গেল বিজেপির সংগঠন।

চেয়ার আছে পায়া নেই, কলম আছে কালি নেই
সরাসরি তিনি অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে। তিনি বলেন, বিজেপির সংগঠন এমনই যে, চেয়ার আছে পায়া নেই, কলম আছে কালি নেই। এই সংক্রান্ত অভিযোগ করে তিনি বলেন, দলের সর্বভারতীয় সভাপতি অর্জুন সিংকে বলেছি সব কথা। তিনি বিজেপিকে চাঙ্গা করার ডাক দিয়েছেন। এবার দেখব নেতৃত্বের তরফে দলকে চাঙ্গা করতে কী ব্যবস্থা নেওয়া হয়। আমাদের মতো অনেকক এখানে পদ দেওয়া হয়েছে, কিন্তু তাদের কিছু করার নেই। তাঁর অভিযোগের তির কোনদিকে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

সমুদ্রের নিজস্ব শক্তি থাকলেও, মাঝি কি ক্লান্ত হয়?
অর্জুন সিং বলেন, অনেক জীবন হাতে করে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু দল তাঁদের দেখেনি। এখন প্রতিদিন সংগঠন ভেঙে চলেছে, বিজেপির সংগঠনে রক্তক্ষরণ চলছে। শীঘ্রই তা বন্ধ করা উচিত। একদিকে সমালোচনা, অন্যদিকে বিজেপিকে পরামর্শ, তিনি সম্প্রতি ধোঁয়াশা তৈরি করতে চাইছেন। সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছিলেন, সমুদ্রের নিজস্ব শক্তি থাকলেও, মাঝি কি ক্লান্ত হয়? চলার পথে কাঁটা বিছনো থাকলেও তিনি এগিয়ে যাওয়ার বার্তা দেন।

পাটশিল্প নিয়ে সরব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে
তারপর এদিন তিনি বিজেপির সংগঠনকে পায়া ভাঙা চেয়ারের সঙ্গে তুলনা করলেন। আর নেতাদের ক্ষমতাকে কটাক্ষ করে বললেন, কলম আছে কালি নেই। সম্প্রতি পাটশিল্প নিয়ে তিনি সরব হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন। পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে তিনি সরব হন। তা প্রত্যাহারের আর্জি জানান। এছাড়া শ্রমিক-স্বার্থে তিনি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং বকেয়া পাওয়া নিয়েও সরব হন।

বিজেপির সংগঠন ভেঙে চুরমার, সেই রিপোর্টও শীঘ্রই
সম্প্রতি অর্জুন সিং বেসুরো বাজায় তাঁকে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য বিজেপির বিরুদ্ধে নালিশ করেছেন অর্জুন। দলের বর্তমান বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে নলিশর পর তিনি বলেন বিজেপির সংগঠন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই রিপোর্টও শীঘ্রই পাবেন সর্বভারতীয় সভাপতি। এখন দেখার সংগঠন রক্ষা করার মতো কী উদ্যোগ নেন তিনি।












Click it and Unblock the Notifications