মণীশের খুনিদের বাঁচাতে মিছিল করছে তৃণমূল কংগ্রেস, ১৬ অক্টোবর পাল্টা মিছিলের হুঁশিয়ারি অর্জুনের
মণীশের খুনিদের বাঁচাতে মিছিল করছে তৃণমূল, ১৬ অক্টোবর পাল্টা মিছিলের হুঁশিয়ারি অর্জুনের
তৃণমূল কংগ্রেসের শান্তি মিছিলের প্রতিবাদে সরব হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন মণীশের খুনিদের বাঁচাতে পথে নেমেছে তৃণমূল। এর পাল্টা মিছিল ১৬ তারিখ করবে বিজেপি। এমনই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। প্রসঙ্গত উল্লেখ্য অর্জুনই প্রথম দাবি করেছিলেন মণীশ হত্যাকাণ্ডে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী জড়িত রয়েছেন।

টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের
টিটাগড়ে শান্তি মিছিল শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাহুবলী মুক্ত করার ডাক দিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে পথে নেমেছেন একাধিক তৃণমূল নেতা। জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, সৌগত রায়, নির্মল ঘোষ সহ একাধিক নেতা কর্মী। প্রচুর তৃণমূল কর্মী সামিল হয়েছেন সেই মিছিলে। টিটাগড় ব্যারাকপুরে শান্তি স্থাপনের জন্যই মিছিল বলে জানিয়েছেন শাসক দলের নেতারা।

অর্জুনের আক্রমণ
মণীশের খুনিদের বাঁচাতেই পথে নেমেছে তৃণমূল। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন মণীশের হত্যাকাণ্ডে একাধিক তৃণমূল নেতা জড়িত রয়েছেন। তৃণমূলের নেতাদের চক্রান্তেই খুন হতে হয়েছে মণীশকে। ঘটনায় গ্রেফতার খুররমের সঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্র সহ একাধিক নেতার ছবি প্রকাশ্যে এনেছিলেন বিজেপি সাংসদ।

পাল্টা মিছিলের ডাক
তৃণমূলের শান্তি মিছিলের পাল্টা মিছিল করবে বিজেপিও। আগামী ১৬ অক্টোবর ফের ব্যারাকপুরে পথে নামবে বিজেপি জানিয়েছেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত উল্লেখ্য এলাকায় অর্জুনের ডান হাত ছিলেন মণীশ। একুশের ভোটের আগে তাই বড় ধাক্কা খেয়েছেন অর্জুন সিং। এই নিয়ে শাসক দলের উপর চাপ তৈরি করতে চাইছেন তিনি। তাই প্রথম থেকেই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অর্জুন।

মণীশ কাণ্ডে জড়িত তৃণমূল
টিটাগড়ের বিেজপি সাংসদ মণীশ শুক্লা হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার। তারমধ্যে ব্যারাকপুর ও িটটাগড় পুরসভার দুই প্রশাসকের নাম এফআইআরে উল্লেখ করা হয়েছে। এক তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত মূল খুনিকে গ্রেফতার করা যায়নি। বিহার থেকে খালি হাতেই ফিরে এসেছে সিআইডির দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications