মমতার পুলিশ এনকাউন্টারের অধিকার পেলে বিজেপি কর্মীদের গুলি করে দেবে, বোমা অর্জুন সিংয়ের
বাংলার পুলিশকে ভরসা করলে বিজেপিকর্মীদের ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গুলি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাই এনকাউন্টারের অনুমতি দেওয়া যাবে না বাংলার পুলিশকে।
বাংলার পুলিশকে ভরসা করলে বিজেপি কর্মীদের ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গুলি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাই এনকাউন্টারের অনুমতি দেওয়া যাবে না বাংলার পুলিশকে। বিজেপি সাংসদ অর্জুন সিং এভাবেই কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন দলনেত্রীকে। তিনি বলেন, হায়দরাবাদ পুলিশ যা করেছে, তা কোনওদিনও করতে পারবে না মমতার পুলিশ।

মমতার পুলিশকে যদি একাউন্টারের অনুমতি দেওয়া হয়
অর্জুনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে যদি একাউন্টারের অনুমতি দেওয়া হয়, তবে সবার আগে টার্গেট হবে বিজেপি নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন তাঁর পুলিশকে, বিজেপি নেতাদের বেছে বেছে ধর্ষণের কেসে ফাঁসাও। তারপর ধর্ষণ কেসের আসামী করে গুলি করে মারো।

বাংলার পুলিশকে কোনও ভরসা করা যাবে না
অর্জুন সিং বলেন, হায়দরাবাদের ঘটনা ছিল একেবারে ভিন্ন। এখানে মানুষের আবেগ কাজ করেছিল। সেই কারণেই এনকাউন্টারের ঘটনা। কিন্তু এ ধরনের ঘটনা বাংলার ক্ষেত্রে করা যাবে না একেবারেই। বাংলার পুলিশকে কোনও ভরসা করা যাবে না। তারা তাহলে বিজেপি কর্মীদের গুলি করে দেবে।

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গুলি করে দেবে
অর্জুন সিং বলেন, বিজেপি কর্মীদের কখন কোথায় মেরে দেওয়া হবে সে গ্যারান্টি নেই। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পোরা। আর এনকাউন্টারের অধিকার পেলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গুলি করে দেবে পুলিশ।












Click it and Unblock the Notifications