মমতার হাত থেকে তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব কেড়ে নিয়েছেন অভিষেক, জল্পনা বাড়ালেন অর্জুন

মমতার হাত থেকে তৃণমূলের কর্তৃত্ব কেড়ে নিয়েছেন অভিষেক, জল্পনা বাড়ালেন অর্জুন

আসন্ন বিধানসভা নি্র্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কর্তৃত্ব হরণ হয়ে গিয়েছে। এখন তৃণমূলের রাশ ভাইপো অভিষেকের হাতে। সেই তৃণমূল শেষ হবে আসন্ন বিধানসভা নির্বাচনেই।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন অভিষেক!

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন অভিষেক!

অর্জুন সিং বলেন, তৃণমূল দলটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক সব দখল করে নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটিই কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অনেক নেতা তাই তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন। ধস নামা শুধু সময়ের অপেক্ষা।

২০২১-এ প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল

২০২১-এ প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল

অর্জুন সিং বলেন, তৃণমূলে ধস নামবে করোনা বিদায় নিলেই। তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তার প্রমাণ। তিনি এখন লোক ডাকছেন বিজেপি থেকে, কংগ্রেস-সিপিএম থেকে। ফলে তৃণমূলের যা অবস্থা হবে, ওদের এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থী পাবে না দাঁড় করানোর। এবার বহু রথী তৃণমূলের টিকিটে দাঁড়ানোর সাহস করবে না।

জ্যোতিপ্রিয় রণে ভঙ্গ দিয়ে পালাবেন

জ্যোতিপ্রিয় রণে ভঙ্গ দিয়ে পালাবেন

অর্জুনের কথায়, শুধু ভোটটা হতে দিন, তারপরেই দেখবেন কী ফল হয়। এবার উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে আমি তাঁর ব্যানার-পোস্টারের যাবতীয় খরচ দেব। কেন দাঁড়াবেন না- কারণ লোকসভায় ২৭ হাজার ভোটে হেরে আছে তৃণমূল, এবার ৪০ হাজার ভোটে হারবে।

মমতাকে ভাটপাড়ায় হারানোর চ্যালেঞ্জ

মমতাকে ভাটপাড়ায় হারানোর চ্যালেঞ্জ

ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানিপুরে দাঁড়ালেও হারবেন। গুন্ডামি না করতে পারলে তিনি জিততে পারবেন না। তাঁর হার অবধারিত। আর মাঝেমধ্যেই তিনি ভাটপাড়ার কথা বলেন। ভাটপাড়ায় দাঁড়ালে তিনি ৪০ হাজার ভোটে হারবেন। যতই গুন্ডামি করুক, তিনি হারবেনই।

বিজেপি একে, তৃণমূল কংগ্রেস তিনে

বিজেপি একে, তৃণমূল কংগ্রেস তিনে

অর্জুন বলেন, এখনই ভোট হলে তিন নম্বর স্থানে শেষ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেকেন্ড হবে বামেরা। আর বিজেপি প্রথম স্থানে থাকবে। রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের দিন শেষ। এবার বিজেপির ধ্বজা উড়বে বাংলার বুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+