মমতাকে মাত দিতে মুকুলের ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি! মিশন একুশেই ‘পাখির চোখ’ অর্জুনের

মমতাকে মাত দিতে মুকুলের ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি! মিশন একুশেই ‘পাখির চোখ’ করেছেন অর্জুন

একুশের লক্ষ্য স্থির করে ফেলল বিজেপি। পদোন্নতির পর কৃতজ্ঞতার বার্তায় তৃণমূলত্যাগী নেতা তথা বিজেপি সাংসদ অর্জুন সিং বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে তিনি প্রস্তুত। মুকুল রায় যা চান, তিনিও তা চান। তা-ই চায় বিজেপি। একটাই চাওয়া মমতার হার। আর মমতাকে হারাতে আরও এককাট্টা অর্জুন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই পাখির চোখ অর্জুনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই পাখির চোখ অর্জুনের

সম্প্রতি তিনি বিজেপির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তারপরই তিনি প্রদেশ বিজেপির সহ-সভাপতি নিযুক্ত করার জন্য জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। জানিয়ে দেন দিলীপ ঘোষের নেতৃত্বে তাঁরা হারাবেনই মমতা বন্দ্যোপাধ্যায়কে।

দিলীপের সঙ্গে কাঁধ মিলিয়ে মমতার অপশাসন শেষের বার্তা

দিলীপের সঙ্গে কাঁধ মিলিয়ে মমতার অপশাসন শেষের বার্তা

অর্জুন সিং বলেন, এখন আমার একমাত্র লক্ষ্য দিলীপদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন শেষ করা। তা আমরা করবই। বিজেপি নেতৃত্ব আমার উপর ভরসা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশ্বাসের ঋণ শোধ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে।

বিজেপির নয়া কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েই

বিজেপির নয়া কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েই

সোমবার তাঁকে বিজেপির নয়া কমিটিতে সহ সভাপতি করা হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই তিনি সাংসদ পদপ্রার্থী হয়েছেন। সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছন তিনি। আর সামনে যখন ২০২১-এর নির্বাচন এবং পুরসভা নির্বাচন, তখনই তাঁর গুরুত্ব বাড়িয়ে সহ সভাপতি করা হল।

বিজেপিতে যোগদানের ছবি পোস্ট করে বার্তা অর্জুনের

বিজেপিতে যোগদানের ছবি পোস্ট করে বার্তা অর্জুনের

রাজ্য বিজেপির সহ সভাপতি নির্বাচিত হওয়ার পরই তিনি ফেসবুক বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্য সভাপতিকে ধন্যবাদ দেন। আর এই ফেসবুক বার্তার সঙ্গে তিনি পোস্ট করেন নিজের বিজেপিতে যোগদানের ছবি। যেখানে দেখা যাচ্ছে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়কে।

মুকুলের ব্রহ্মাস্ত্র হয়ে মমতাকে মাত দিতে সিদ্ধহস্ত অর্জুন

এই ছবি পোস্ট করে তিনি মুকুলের প্রতিও কৃতজ্ঞতা দিয়েছেন। তৃণমূল ছেড়ে আসার সময় থেকে বিজেপিতে যোগদান ও তাঁকে প্রার্থী করা এবং সাংসদ নির্বাচিত করার জন্য মুকুল রায়ের অবদান তিনি ভোলেননি। তাছাড়া উভয়ের লক্ষ্যই এক বিজেপিকে হারানো। তাই মুকুলের ব্রহ্মাস্ত্র হয়ে তিনি মমতাকে মাত দিতে সিদ্ধহস্ত হবেন, তা তো বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+