বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আঁচ পেতেই মুকুল-ঘনিষ্ঠ তিন সাংসদকে জরুরি তলব দিল্লিতে! চাপ বাড়ছে দিলীপের
রাজ্যে যখন দলের অন্দরে দ্বন্দ্ব চরমে উঠেছে ঠিক তখনই দিল্লিতে গিয়ে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মঙ্গলবারই অমিত শাহ এবং বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডার স
রাজ্যে যখন দলের অন্দরে দ্বন্দ্ব চরমে উঠেছে ঠিক তখনই দিল্লিতে গিয়ে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মঙ্গলবারই অমিত শাহ এবং বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন তিনি। তারপরেই রাজ্যে ৩৫৬ ধারা জারি নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
আর এই বিতর্কের মধ্যেই বঙ্গ বিজেপির আরও তিন নেতাকে দিল্লিতে জরুরি তলব করা হল। হঠাত কেন দিল্লিতে তিন সাংসদকে তলব করা হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিন সাংসদকে জরুরি তলব!
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। শাহ সহ একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে দেখা করছেন তিনি আর এই অবস্থায় আরও তিন সাংসদকে তলব দিল্লিতে। দিল্লিতে তলব করা হয়েছে সৌমিত্র খাঁ, অর্জুন সিং, নিশীথ প্রামাণিককে। তিণ সাংসদকে হঠাত কেন দিল্লিতে তিলব তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আচমকাই কেবল শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব নিয়ে রাজ্য নেতৃত্বের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। সেই আঁচ পেয়েছেন দিল্লির নেতারা। এই অবস্থার মধ্যে আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব মিটিয়ে নিতে চাইছে এই সংঘাত। আর সেই কারণেই তিন সাংসদকে দিল্লিতে জরুরি তলব।

মুকুল লবি বনাম দিলীপ সংঘাত!
ভোটের ফলাফল প্রকাশের পরেই কার্যত দলের মধ্যে বিদ্রোহ। দলে থেকে একের পর এক নেতা কার্যত বোমা ফাটাচ্ছেন। অনেকে আবার ফল প্রকাশের পর থেকে বিজেপি দফতরমুখী আর হননি। কার্যত মুকুল রায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে অবস্থান। এই অবস্থায় অনেকেই বলছেন বঙ্গ বিজেপিতে এখন দিলীপ বনাম মুকুলের ঠান্ডা লড়াই চলছে। আর তা জানতে পেরেছে দিল্লির নেতারাও। মুকুল চুপচাপ হতেও তাঁর ঘনিষ্ঠ অনেকেই বেঁকে বসেছেন। গত কয়েকদিন আগে মুকুল রায়ের সঙ্গে বৈঠকও করেছেন সৌমিত্র। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিন সাংসদকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছ।

মোদীর সঙ্গে সাক্ষাৎ
আজ প্রধানমন্তরী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লিতে পৌঁছেছেন তিনি। গতকালই অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। বিকেলে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।

প্রধানমন্ত্রীর সঙ্গে কোন বিষয়ে আলোচনা
সূত্র মারফৎ খবর মিলেছে রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কথা বলার জন্যই রাজ্যের বিরোধী দলনেতাকে দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য ইয়াসের ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে কলাইকুণ্ডার রিভিউ মিটিংয়েও শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছিল। তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেননি সেই বৈঠকে।

শুভেন্দুর অভিযোগ
গতকাল অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করেছেন রাজ্যের ৩৫৬ ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘর ছাড়া অসংখ্য মানুষ। তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications