মূর্খ মন্ত্রী ফিরহাদ! আস্থা ভোট নিয়ে আদালতে স্বস্তি মিলতেই অর্জুনের তোপ
উত্তর ২৪ পরগনার বনগাঁ ও হালিশহর পুরসভার আস্থা ভোট নিয়ে আদালতে স্বস্তি মিলতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে একহাত নিলেন সদ্য তৃণমূল-ত্যাগী বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ও হালিশহর পুরসভার আস্থা ভোট নিয়ে আদালতে স্বস্তি মিলতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে একহাত নিলেন সদ্য তৃণমূল-ত্যাগী বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ফিরহাদ হাকিমকে একজন মূর্খমন্ত্রী বলে কটাক্ষ করেন। একইসঙ্গে হাইকোর্টের ভর্ৎসনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

তিনি বলেন, পুর নগরোন্নয়ন দফতরের দায়িত্বে একজন মূর্খ মন্ত্রী রয়েছে।। তাঁকে আবার কলকাতা পুরসভার মেয়র করা হয়েছে। তিনি যতদিন থাকবেন, ততদিন কোনও উন্নয়ন সম্ভব নয়। বাংলার কোনও লাভই হবে না ফিরহাদ হাকিম পুরমন্ত্রী থাকলে। এদিন অর্জুন আরও বলেন, 'পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে।
শুক্রবার বনগাঁ ও হালিশহর পুরসভার অনাস্থা ভোট ছিল। পৃথক দুটি মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয় শাসকদলকে। বনগাঁ মামলা চেয়ারম্যান শংকর আঢ্যকে ভর্ৎসনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠতা নেই, তবুও চেয়ার চুরি করছে। আপনার লজ্জা নেই?












Click it and Unblock the Notifications