ভাটপাড়ায় সরকারি সন্ত্রাস চলছে, রাজ্য প্রশাসনকে তোপ অর্জুনের

ভাটপাড়ায় সরকারি সন্ত্রাস চলছে। এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

ভাটপাড়ায় সরকারি সন্ত্রাস চলছে। এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার ভাটপাড়া পুলিশ থানাকে কেন্দ্র করে যে গোলাগুলি চলেছে তাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

ভাটপাড়ায় সরকারি সন্ত্রাস চলছে, রাজ্য প্রশাসনকে তোপ অর্জুনের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারপরও এলাকা থমথমে অশান্ত হয়ে রয়েছে। শাসক দলের অভিযোগ, বিজেপি নেতা কর্মীরা এই ঘটনার পিছনে রয়েছেন। উস্কানি দিচ্ছেন। এদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের উস্কানিতে পুলিশ এলাকা অশান্ত করছে। এদিনও একই অভিযোগ করেছেন তিনি।

অর্জুন সিংয়ের বক্তব্য, পুলিশ এলাকা শান্ত করার চেষ্টা করলে তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। বিস্তীর্ণ এলাকা সন্ত্রাসে স্তব্ধ হয়ে রয়েছে। গুন্ডা বাহিনী এসে মানুষকে ভয় দেখাচ্ছে। প্রসঙ্গত এর আগে বিজেপি নেতা মুকুল রায় ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়েছেন। এর দায় শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে বলে তিনি দাবি জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘটনার দায় চাপিয়েছেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের ওপরে। ফলে একদিকে যেমন রাজনৈতিক চাপানউতোর চলছে, অন্যদিকে এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথে নেমে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এদিন সকালে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং মিছিল থেকে জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+