'বাংলার গর্ব' গর্তে পড়ে গিয়েছে! কৃষি বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ অর্জুনের
কৃষি বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, প্রতিবাদের সময় কেন সংসদে পর্যাপ্ত সংখ্যায় তৃণমূল সাংসদরা ছিলেন না। পাশাপাশি বাবরি ধ্বংস নিয়ে আদালত
কৃষি বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, প্রতিবাদের সময় কেন সংসদে পর্যাপ্ত সংখ্যায় তৃণমূল সাংসদরা ছিলেন না। পাশাপাশি বাবরি ধ্বংস নিয়ে আদালতের রায়কে তিনি স্বাগত জানান।

বাবরির রায়কে স্বাগত অর্জুনের
বাবরি মসজিদ নিয়ে আদালতের রায়কে স্বাগত জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, রায় নিয়ে মানুষ খুশি। দলের নেতানেত্রীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু তা প্রমাণিত হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ
কৃষিবিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে অর্জুন সিং বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সময়েও তাকে ভ্রান্ত বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময়েও তিনি বিরোধিতা করেছিলেন। তিন তালাক বাতিলের সময়ও তিনি বিরোধিতা করেছিলেন। অর্জুন সিং আক্রমণ করে বলেন, উনি সবসময়ই চিন্তুা করেন, কত টাকা তার কাছে আসবে, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডে ঢুকবে।

কৃষি বিল নিয়ে প্রতিবাদ করেনি তৃণমূল সাংসদরা
অর্জুন সিং বলেন, তৃণমূল কৃষি বিলের বিরুদ্ধে বলছে। কিন্তু বিল পাশের সময় তৃণমূলের সাংসদরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি। তিনি প্রশ্ন করেন কেন মাত্র ৪ জন সাংসদ ছিল, বাকিরা কোথায় গিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী
মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন অর্জুন সিং। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেন না, আর যেটা করেন, সেটা বলেন না। তিনি(মমতা) বাংলার মানুষকে আর ভাঁওতা দিতে পারবেন না, মন্তব্য করেছেন অর্জুন সিং।

বাংলার গর্ব গর্তে
অর্জুন সিং আরও কটাক্ষ করে বলেন, বাংলার গর্ব গর্তে পড়ে গিয়েছে। পিকেকে টাকা দিয়ে অন্যদল থেকে লোক আনতে হচ্ছে।












Click it and Unblock the Notifications