তৃণমূলের শাসন মনে করাচ্ছে ২৬/১১ হামলার কথা! মমতা বলবেন, অভিষেক ভাইপো নয়, বিস্ফোরক অর্জুন সিং
তৃণমূলের শাসন মনে করাচ্ছে ২৬/১১ হামলার কথা! মমতা বলবেন, অভিষেক ভাইপো নয়, বিস্ফোরক অর্জুন সিং
দলীয় কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ করে এদিন নিউ ব্যারাকপুর এলাকায় মিছিল করলেন বারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং (arjun singh)। এদিন তিনি অভিযোগ করেন, তৃণমূল (trinamool congress) অনেক লোককে পিটিয়েছে। রাতে বাড়িতে ভাঙচুর চালিয়েছে। তবে তিনি বলেন, ভয় করলে হবে না, যেভাবে মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে তাতে বাংলার তালিবানি শাসনকে উৎখাত করা সম্ভব।

পাগলের হাল তৃণমূলের
এদিন অর্জুন সিং কটাক্ষ করে বলেন, পাগলের হাল হয়েছে তৃণমূলের। তিনি বলেন, পায়ের তলায় মাটি সরে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গুণ্ডা ও পুলিশকে একসঙ্গে যুক্ত করে দিয়েছেন। কোনও আইনের শাসন নেই। ব্যাপক তাণ্ডব করে বেরাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। নিজে ক্ষমতায় থাকতে বাংলায় রক্তগঙ্গা বওয়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার শাসন মনে করাচ্ছে মুম্বইয়ে ২৬/১১ হামলার কথা
বুধবার আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূল কর্মীরা সেখানেই হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্জুন সিং বলেন, এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২৬/১১-তে মুম্বই হামলার কথা। জঙ্গিরা অন্য জায়গার সঙ্গে হাসপাতালেও হামলা করেছিল। কেননা আহতদের সেই সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ভাইপো তোলাবাজি করছে
অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন আর ভাইপো তোলাবাজি করছে। তিনি বলেন, সব ঝড়-ঝাপটা সামলানোর জন্য ভাইপোকে সামনে রাখা হয়েছে, যাতে কোনও কোনও পরিস্থিতি তৈরি হলে বলতে সুবিধা হয় এ ভাইপোই নয়।

পানিহাটির বিধায়ককে হুঁশিয়ারি
এদিন অর্জুন সিং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উনি যেই রাস্তায় হাঁটছেন, সেই রাস্তায় উনার অবস্থা খারাপ হবে। পানিহাটির মানুষই তাঁকে শিক্ষা দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, সব জায়গায় লুট করার পরে এবার তৃণমূল বাড়িতেও টাকা নিয়ে ঝগড়া করছে। অর্জুনের কটাক্ষ, নান্টু ঘোষ আর তার ছেলের মধ্যেও ঝগড়া, কে বেশি তোলা তুলবে তা নিয়ে।

নিউ ব্যারাকপুরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
বুধবার নিউ ব্যারাকপুরে একটি পথসভার প্রস্তুতি নেওয়া সময় বিজেপি কর্মীদের ওপরে তৃণমূলের কর্মীরা হামলায় চালায় বলে অভিযোগ। তিন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরা নিজেদের দলের পতাকা না লাগিয়ে তৃণমূলের পতাকা খুলছিল।
বিষয়টি নিয়ে অর্জুন সিং এদিন বলেন, পশ্চিমবঙ্গের কোথাও আইনশৃঙ্খলা নেই। তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এসব করাচ্ছেন।












Click it and Unblock the Notifications