ভাটপাড়ার রাশ তৃণমূলের হাতেই! টাকা দিয়ে কাউন্সিলর কেনার অভিযোগ অর্জুনের

বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অর্জুন সিং ঘোষণা করেছিলেন অন্তত ২২ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন।

বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অর্জুন সিং ঘোষণা করেছিলেন অন্তত ২২ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন। কিন্তু তারপর দেখা যায় ২১ জন কাউন্সিলর সংঘবদ্ধ হয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন। এই ঘটনায় ঘোড়া কোনা-বেচার অভিযোগ আনলেন দলত্যাগী বিধায়ক।

ভাটপাড়ার রাশ তৃণমূলের হাতেই! টাকা দিয়ে কাউন্সিলর কেনার অভিযোগ অর্জুনের

তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে কাউন্সিলর কিনেছে তৃণমূল। ৪০-৪৫ লক্ষ টাকা দিয়ে কাউন্সিলর কেনা হয়েছে। ভাটপাড়ার অফিসে বসেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন চারবারের তৃণমূল বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং। অর্জুনের এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।

তৃণমূলের পক্ষ থেকে তিনি জানান, তৃণমূল কখনও টাকা দিয়ে প্রতিনিধি কেনে না। তৃণমূলের অত টাকা নেই। ওটা করে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবং অভিযোগও উঠে এসেছে। তৃণমূলের এক কাউন্সিলর জানান, অর্জুন সিংয়ের মুখে ঘোড়া কেনাবেচার অভিযোগ প্রমাণ করছে, ভাটপাড়ায় আর অর্জুন-রাজ চলছে না। মাসল পাওয়ার দিয়ে রাজনীতির দিন শেষ।

উল্লেখ্য, বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় অসন্তোষের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং।

তারপরই তিনি জানান, ২২ জন কাউন্সিলর তার সঙ্গে রয়েছেন। ৩৫ ওয়ার্ডের ভাটপাড়া পুরসভায় তৃণমূলের ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়। সোমবার বিধানসভায় ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পর দেখা যাচ্ছে তৃণমূলের পালেই হাওয়া বইছে। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৪-এর ৩৩ জন তৃণমূলের, একজন সিপিএমের কাউন্সিলর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+