Arjun Singh: শাহজাহানকে নৈহাটিতে জমি কিনতে সাহায্য করেছিল কে? হাটে হাঁড়ি ভাঙলেন অর্জুন সিং

একের পর এক হাটে হাঁড়ি ভেঙে চলেছেন অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিকের বিরুদ্ধে একপ্রকার জিহাদ ঘোষণা করেছেন তিনি। এবার একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি। পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহান শেখের ঘনিষ্ঠতা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ।

অর্জুন সিং দাবি করেছেন পার্থ ভৌমিকই শাহজাহান শেখকে নৈহাটিতে জমি কিনতে সাহায্য করেছিলেন। শাহজাহান শেখের বিঘের পর বিঘের জমির হদিশ মিলেছে নৈহাটিতে। সেই জমি কিনতে সন্দেশখালির বাঘকে সাহায্যে করেছিলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক।

Arjun Singh

বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং। অবশেেষ বৃহস্পতিবার যবনিকা পতন ঘটিয়েছেন তিনি। গত তিন দিন ধরে দোলাচলের মধ্যে ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বেশ বড় ধাক্কা খেয়েছিলেন অর্জুন সিং। তিনি প্রকাশ্যেই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন তৃণমূল কংগ্রেস তাঁকে বেইজ্জত করেছে। দেড় বছর তাঁর নষ্ট হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-র লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরে বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তারপরে আবার ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন অর্জুন সিং। কিন্তু তাঁর দ্বিতীয়বারের ফুলবদল থেকে খুব একটা সুখের হয়নি সেটা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন তিনি।

লোকসভা ভোটে এবার ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। একেবারে বড় চমক। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক। সন্দেশখালি ঘটনার পর থেকে পার্থ ভৌমিককে বেশি করে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সন্দেশখালিতে গিয়ে জনসংযোগ করতে দেখা গিয়েছিলেন তাঁকে। নানা ভাবে সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে অভিষেক শিবির পার্থ ভৌমিককে ময়দানে নামিয়েছিলেন। তারপরেই লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁকে মনোনিত করে শাসক দল।

দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অর্জুনকে এক প্রকার ঝেড়ে ফেলে দিয়েছেন। তারপরেই প্রকাশ্যেই পার্থ ভৌমিককে নিশানা করেন অর্জুন সিং। সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের সঙ্গে পার্থর যোগাযোগ নিয়ে একেবারে হাটে হাঁড়ি ভেঙেছেন অর্জুন সিং। তিনি নিশানা করে অর্জুন সিং বলেছেন, শাহজাহান শেখের যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে নৈহাটিতে সেটি কিনতে সাহায্য করেছিলেন পার্থ ভৌমিক। যদিও পার্থ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্টে অর্জুন সিংকে এই নিয়ে পাল্টা আক্রমণ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+