মুকুলের বদলি হচ্ছেন অর্জুন! ২০২১-এর আগে ‘পুরস্কার’-প্রশ্নে বঙ্গে ভাসছে যেসব নাম
মুকুল রায় বাংলায় সংগঠনের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে চাওয়ায় অর্জুন সিংয়ের নাম ভেসে উঠল সম্ভাব্য মন্ত্রীর তালিকায়। বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েই আরও এক পুরষ্কার মিলতে পারে অর্জুনের।
বাংলায় প্রভূত সাফল্যের পর জয়ের অন্যতম কারিগর মুকুল রায়কে পুরষ্কৃত করতে চেয়েছিলেন মোদী-শাহরা। দিতে চেয়েছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। কিন্তু তিনি বাংলায় সংগঠনের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে চাওয়ায় অর্জুন সিংয়ের নাম ভেসে উঠল সম্ভাব্য মন্ত্রীর তালিকায়। বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েই আরও এক পুরষ্কার মিলতে পারে অর্জুনের।

অর্জুন সিংয়ের নাম উঠে এসেছে
মুকুল রায় মন্ত্রিত্বে অস্বীকার করায় তাঁর পরিবর্তে অর্জুন সিংকে মন্ত্রী করা হতে পারে। রাষ্ট্রমন্ত্রী হিসেবে সদ্য বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হওয়া অর্জুন সিংয়ের নাম উঠে এসেছে বিজেপির তালিকায়। এবার লোকসভা নির্বাচনে তৃণমূলকে জোর ঝটকা দিয়ে মুকুল রায় নিজের জেলায় বিজেপিকে সাফল্য এনে দিয়েছে।

বারাকপুরে অর্জুন সিংয়ের অবদান
নোয়াপাড়ার উপনির্বাচনে পারেননি, বারাকপুরে দীনেশ ত্রিবেদীর মতো হেভিওয়েটকে হারিয়ে বিজেপিকে সাফল্য এনে দেওয়ার পিছনে অর্জুন সিংয়ের অবদান রয়েছে। তাই অর্জুন সিংকে এবার মন্ত্রী করার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। অর্জুন সিং ছাড়াও বিজেপিতে আরও বেশ কয়েকজন নতুন মুখ মন্ত্রী হতে পারেন।

যাঁদের নাম শোনা যাচ্ছে
শোনা যাচ্ছে, বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জায়গা কার্যত পাকা। এছাড়াও মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ, জয়ন্ত রায়, জন বার্লা, কুনার হেমব্রম, সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংদের মধ্যে কেউ কেউ। বাংলায় ১৮ জন সাংসদের মধ্যে অন্ততপক্ষে পাঁচজনকে এবার মন্ত্রী করা হতে পারে মোদীর নয়া মন্ত্রিসসভায়। কারা সেই নাম তা নিয়ে অবশ্য জল্পনা চলছে।

মুকুলের পথে দিলীপও
মুকুল রায় যেমন মন্ত্রিত্ব নিয়ে অস্বীকার করে বঙ্গ বিজেপির সংগঠনের ভার নিতে চান বলে জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর, তেমনই আসন্ন ২০২১-এর দিকে লক্ষ্য রেখে দিলীপ ঘোষও চান বাংলায় থেকে কাজ করতে। তিনি চান না মন্ত্রিত্ব। তিনি চান বাংলায় নেতৃত্ব দিয়ে তৃণমূলকে হারিয়ে বাংলায় প্রকৃত পরিবর্তনের পুনঃপ্রতিষ্ঠা করতে। অর্থাৎ মুকুল ও দিলীপ একই পথেই এগোতে চান।












Click it and Unblock the Notifications