বাংলায় CAA-এর উত্তেজনা ঘিরে কতজনের গ্রেফতারি হয়েছে! প্রশ্ন তুলে মমতাকে কটাক্ষ অর্জুনের

গত শনিবার বেলা থেকে যখন গোটা রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে , সেই দিন থেকেই ঘটনার নিন্দা করে চলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। সেই গিনই তিনি কাঁকিনাড়ার রাস্তায় বিক্ষোভকারীদের হামলার নিশানায় পড়ে যান। এবার সেই অর্জুন সিং সিএএ প্রতিবাদ নিয়ে মুখ খুলেই রীতিমতো তোপ দাগলেন মমতাকে।

 অর্জুন সিংয়ের প্রশ্ন

অর্জুন সিংয়ের প্রশ্ন

এক অনুষ্ঠানে গিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিএএ ইস্যুতে তোপ দাগতে ছাড়েননি মমতার এককালের সতীর্থ অর্জুন। তিনি বলেন, ' রাজ্যে রেলের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। ৭ টি ট্রেন, ৩০ টি বাস যারা পুড়িয়ে দিয়েছে তাদের একজনকেও কেউ গ্রেফতার করেনি। এদিকে দিপাবলীর দিন পটকা ফাটানোর জন্য ৭৫০ জনকে গ্রেফতার করা হয়েছিল।'

মমতাকে নিশানায় রেখে তোপ

মমতাকে নিশানায় রেখে তোপ


অর্জুন সিং একধাপ এগিয়ে প্রশ্ন তোলেন,' দেশের সম্পত্তি ক্ষতি করার জন্য একজনও গ্রেফতার হল না। এর পিছনে মুখ্যমন্ত্রীর উস্কানি রয়েছে। আর এই উস্কানিমূলক কাজের শাস্তি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা।'

 সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে যাচ্ছেন অর্জুন

সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে যাচ্ছেন অর্জুন

এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক হয়ে বহু লড়াই লড়েছেন অর্জুন, এবার সেই মমতার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক পরিস্থিতিতে উস্কানি দিচ্ছেন , এমন অভিযোগ নিয়ে অর্জুন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর।

 সিএএ প্রতিবাদ ও আইনি পদক্ষেপ

সিএএ প্রতিবাদ ও আইনি পদক্ষেপ

প্রসঙ্গত, সিএএ ঘিরে প্রতিবাদের পর একাধিক সভা করেছে তৃণমূল। দলের সুপ্রিমো নিজে ২ টি পদযাত্রার আয়োজন করেন। কিন্তু সেই পদযাত্রা থেকে তিনি সিএএ বিরোধিতা করার বিজ্ঞাপনী বার্তা দিয়েছেন বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করে ৪ টি মামলা দায়ের হয়েছে। আজ কয়েকটি মামলার শুনানি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+