অর্জুনের তিরে বিদ্ধ মদন, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে শোচনীয় হার তৃণমূলের
এক্সিট পোলই সত্যি হতে চলেছে। বাংলা থেকে কার্যত মুছে গেল বামেরা। ৪২ আসনের লড়াইয়ে খাতা খুলতে পারল না সিপিএম, খাতা খুলতে পারল না বামফ্রন্ট।
মদন মিত্রের শোচনীয় পরাজয় ঘটল ভাটপাড়ায়। এবারও তিনি কামব্যাক করতে পারলেন না। ভাটপাড়ায় অর্জুন-পুত্রের কাছে হেরে গভীর বিপাকে পড়ে গেলেন মদন মিত্র। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎই সংকটে পড়ে গেল। তিনি পবন সিংয়ের কাছে পরাজিত হলেন ৩৬ হাজারেরও বেশি ভোটে। কার্যত অর্জুন সিংয়ের কাছেই হার মানতে হল হেভিওয়েট মদন মিত্রকে।

আসলে অর্জুনের কাছে হার
লোকসভা ভোটের আগে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলবদল করে যোগ দেন বিজেপিতে। তাঁকেই প্রার্থী করে বিজেপি। বারাকপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হওয়ায় ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন অর্জুন-পুত্র পবন সিং। তাঁর বিরুদ্ধে মদন মিত্রকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস।

হেভিওয়েট মদনেও শেষ রক্ষা হল না
কিন্তু হেভিওয়েট মদন মিত্রকে প্রার্থী করেও শেষ রক্ষা হল না। কার্যত অর্জুন সিংয়ের কাছে তাঁকে হারতে হল। ভাটপাড়া অর্জুনের খাসতালুক। তাঁর খাসতালুকে তিনি মদন মিত্রকে কোনও জমিই দিলেন না। ফলে কামারহাটির পর মদন মিত্র ফের একবার হারলেন ভাটপাড়ায়। তাঁর রাজনৈতিক পুনরুত্থান ধাক্কা খেল।

কামারহাটির পর ভাটপাড়াতেও হার
এর আগে কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মদন মিত্র হেরেছিলেন। তিনি সেবার জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভায়। কিন্তু কোনও প্রচার করতে পারেননি। সেবার বাম-কংগ্রেস জোট প্রার্থীর কাছে হার মানতে হয়েছিল তাঁকে। এবার হার মানলেন পবন সিংয়ের কাছে।












Click it and Unblock the Notifications