দিলীপ ঘোষের অঙ্ককেই মান্যতা দিলেন অর্জুন সিং, বাংলায় বিজেপির সম্ভাব্য আসন নিয়ে বার্তা

দিলীপের অঙ্ককেই মান্যতা দিলেন অর্জুন, বাংলায় বিজেপির সম্ভাব্য আসন নিয়ে বার্তা

বাংলায় বিজেপি এবার ১৯০ টি আসন পাবে। এই টার্গেট নিয়েই ২০২১-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে দিল্লিতে বিজেপির বৈঠক হয়। সেই বৈঠকে দিলীপ ঘোষের উত্থাপন করা এই ১৯০ আসনের তত্ত্ব নিয়েই বিজেপিতে বিরোধ তুঙ্গে ওঠে বলেও জল্পনা। এবার দিলীপের এই ১৯০ আসনের তত্ত্বকেই সমর্থন জানালেন অর্জুন সিং।

বাংলায় ১৯০ আসন পাবে বিজেপি!

বাংলায় ১৯০ আসন পাবে বিজেপি!

দিল্লির বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দাবি করেন, বিজেপি এবার বাংলার ক্ষমতায় আসছে। বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। এবার আমরা ১৯০ আসন পাবো। পরেও বিজেপির ২০০-র কা্ছাকাছি আসন পাওয়া নিয়ে নিশ্চিত বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তা নিয়েই মুকুল রায়ের সঙ্গে বিরোধ বলে রটে যায় বৈঠকের সময়। পরে তা গুজব বলে জানায় বিজেপি নেতৃত্ব।

অর্জুনেরও দাবি, বিজেপি ১৯০ প্লাস

অর্জুনেরও দাবি, বিজেপি ১৯০ প্লাস

দিলীপ ঘোষের ১৯০ আসনে জয়লাভের বার্তার পর অর্জুন সিং দাবি করেন, রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, তাতে ১৯০ প্লাস আসন জিতব আমরা। আমরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করতে চলেছি। আমাদের ক্ষমতায় আসা একপ্রকার নিশ্চিত। এবার তৃণমূলকে হারতেই হবে।

বাংলায় মেরুকরণ ঘটে গিয়েছে, জয় অবশ্যম্ভাবী

বাংলায় মেরুকরণ ঘটে গিয়েছে, জয় অবশ্যম্ভাবী

অর্জুন মনে করেন ২০২১ নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণ ঘটে গিয়েছে। আর তার ভিত বড় শক্ত। মমতাপন্থী ও মমতাবিরোধী পোলারাইজেশন ঘটেছে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় আম্ফান সংকট এবং করোনা পরিস্থিতিতে তাঁর অদক্ষ পরিচালনা এই মেরুকরণ বাড়িয়ে দিয়েছে। সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক দিক- এই রাজ্যে কোনও কিছুতেই শান্তি থাকে না।

কুৎসা রটিয়ে ফায়দা হবে না ২০২১-এ

কুৎসা রটিয়ে ফায়দা হবে না ২০২১-এ

প্রশান্ত কিশোরকে একহাত নিয়ে বিজেপি সাংসদ বলেন, প্রশান্ত কিশোরকে দিয়ে যতই কুৎসা রটাক তৃণমূল কোনও ফায়দা হবে না। বিজেপিকে এভাবে রোখা যাবে না। তৃণমূলের নোংরা খেলা অচিরেই শেষ হয়ে যাবে। কারণ আগামী দিনে প্রশান্ত কিশোরকে বের করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির জয় হবে অবশ্যম্ভাবী।

মমতা-প্রশান্তের মত বিরোধেই পতন

মমতা-প্রশান্তের মত বিরোধেই পতন

অর্জুনের বিশ্বাস, মুকুল-দিলীপ বা বিজেপির অভ্যন্তারীণ বিরোধ নিয়ে নানা রটনার নেপথ্যে প্রশান্ত কিশোরের হাত থাকলেও তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অন্তত হিংসার বাতাবরণ তৈরি করার পরামর্শ দেবেন না। প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলীরা এ জাতীয় পরামর্শ দেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এ জাতীয় পদ্ধতি ব্যবহার ছাড়া নির্বাচন জিততে পারেন না। তাই মমতা এবং কিশোরের মধ্যে সখ্যতার নিবৃত্তি ঘটবে শীঘ্রই।

মমতা পরামর্শ শোনেন না, তাই হারবেন

মমতা পরামর্শ শোনেন না, তাই হারবেন

অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, যিনি কারও পরামর্শ শোনেন না। প্রশান্ত কিশোর এখন তাঁকে অনেক পরামর্শ দিচ্ছেন। ঠেলায় পড়ে সেসব হজম করছেন তিনি। কিন্তু প্রশান্ত কিশোরের এই পরামর্শ আর বেশিদিন শুনবেন না মমতা। তাঁদের ‘গাঁটছড়া' ছিন্ন করার সময় এসে গিয়েছে। আর তা হলেই বিজেপির জয়ের পথে আর কোনও বাধা থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+