ক্লাবে তুলে নিয়ে গিয়ে মহিলাকে বেধড়ক মার জয়ন্ত গ্যাংয়ের, আড়িয়াদহের তৃণমূল নেতার ভিডিও ভাইরাল
আড়িয়াদহের বাহুবলী নেতা জয়ন্ত সিং। একে একে তার কীর্তি প্রকাশ্যে আসছে। এবার তার গ্যাংয়ের তালিবানি অত্যাচারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে জয়ন্ত সিংয়ের গ্যাং ক্লাবে এক মহিলাকে ধরে এনে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারছে। গ্যাংয়ের চারজন মহিলাকে চ্যা্ংদোলা করে ধরে রয়েছে আর অন্য দুইজন মোটা লাঠি দিয়ে তার পিঠে সপাটে বারি দিচ্ছেন। সেটা দাঁড়িয়ে দেখছেন বাকিরা।

Absolutely appalled by the emerging video from Taltala Club, Kamarhati, showing Jayanta Singh, a close associate of TMC MLA Madan Mitra, brutally attacking a girl. This heinous act under a government that claims to champion women's rights is a disgrace to humanity. pic.twitter.com/BggErT3iyw
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2024
আড়িয়াদহের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত সিং। কয়েকদিন আগে এলাকার এক কলেজ পড়ুয়া ছেলেকে বেধড়ক মারধর করে জয়ন্ত সিং এবং তার দলবল। তারপরেই খবরের শিরোনামে উঠে আসে জয়ন্ত সিংয়। এলাকার বাসিন্দারা ফুঁসে ওঠেন জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ২ দিন পরে শাসক দলের নেতাকে গ্রেফতার করে পুলিশ।
শাসক দলের নেতার বিরুদ্ধে এলাকায় মারধর , চমকানো সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছিল।এলাকার বাসিন্দারাই অভিযোগ করেন জয়ন্ত সিং ক্লাব দখল করে সেখানে পাড়ার অল্পবয়সী ছেলেদের মাদকাসক্ত করে তাদের দিয়ে গুণ্ডামি করায়। জয়ন্ত সিংয়ের ভাই অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি নেতারা অভিযোগ করেছেন কেবল আড়িয়াদহ নয় রাজ্যের একাধিক জায়গায় শাসক দলের এমনই বাহুবলী নেতারা দাপিয়ে বেড়াচ্ছে। মানুষের মধ্যে ত্রাস তৈরি করছে তারা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়ন্ত সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাতে ক্লাবের মধ্যে জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের তালিবানি অত্যাচার।। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। চোর সন্দেহে মহিলাকে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠিপেটা করতে দেখা গিয়েছে সেই ভিডিওতে। ঘটনার রিপোর্ট তলব করেছে মহিলা কমিশন।
এলাকায় জয়ন্ত গ্যাংয়ের এই দাপট কেউ কি জানতেন না। পুলিশ প্রশাসন কি করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। অনেকেই অভিযোগ করেছেন সৌগত রায় এবং মদন মিত্রের ছত্রছায়াতেই বেড়ে উঠেছেন জয়ন্তক সিং। মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবিও দেখা গিয়েছিল। যদিও মদন মিত্রের দাবি এলাকার নেতা বলেই তিনি জানেন। তবে তিনি যে এভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তা তিনি জানতেন না। এলাকায় পুলিশ প্রশাসন কেন পদক্ষেপ করেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications