তলোয়ার, ত্রিশূল অস্ত্র নাকি? অস্ত্রের নতুন সংজ্ঞা দিয়ে সমালোচনাবিদ্ধ রাহুল সিনহা।

তলোয়ার, ত্রিশূল অস্ত্র নাকি? অস্ত্র হল বোমা, মেশিনগান। বিজেপি নেতা রাহুল সিনহার মুখে অস্ত্রের নতুন সংজ্ঞায় ফের বিতর্ক রাজ্যজুড়ে।

কলকাতা, ৬ এপ্রিল : তরোয়াল, ত্রিশূল অস্ত্র নাকি? অস্ত্র হল বোমা, মেশিনগান। বিজেপি নেতা রাহুল সিনহার মুখে অস্ত্রের নতুন সংজ্ঞায় ফের বিতর্ক রাজ্যজুড়ে। রামনবমীর দিন অস্ত্র নিয়ে সঙ্ঘ ও তার সহযোগী দলগুলির মিছিলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। সেই আগুনে ঘৃতাহুতি দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

তিনি বৃহস্পতিবার বলেন, অস্ত্রধারী আমরা নয়, প্রকৃত অস্ত্রধারী হল তৃণমূল। কারণ তৃণমূল কংগ্রেসই এ রাজ্যে অস্ত্রের ঠিকা নিয়েছে। তাদের হাতেই রয়েছে, বোমা, বন্দুক, পিস্তল। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে নিজেদের গা থেকে অস্ত্রধারী তকমা ঝেড়ে ফেলতে তৃণমূলকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন এই বিজেপি নেতা।

তলোয়ার, ত্রিশূল অস্ত্র নাকি? নতুন সংজ্ঞা রাহুলের


রাহুল সিনহার এহেন যুক্তির কঠোর সমালোচনা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, একটা শিশুর হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছে, এটা বঙ্গ সংস্কৃতিতে ছিল না। বিজেপি-র দাক্ষিণ্যে তাও দেখতে হচ্ছে রাজ্যকে। রামকে নিয়ে রাজনীতিতে নেমে পড়েছে। ধর্ম নিয়ে, দেবতা নিয়ে এর আগে রাজনীতি হয়নি বাংলায়।

সূর্যকান্ত মিশ্রও বিজেপির এই রাম রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রে ওদের সরকার যা ইচ্ছা তাই করছে। রামকেও বিভাজন করার চেষ্টা করছে। রাম রাজনীতিতে আবার বাংলায় দেখা দিয়েছে তৃণমূল-বিজেপি যোগ। কেন্দ্র ও রাজ্যকে একযোগে তোপ দাগলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, চতুর্দিকে যা হচ্ছে, তা সমর্থন যোগ্য নয়। তৃণমূল এখন হনুমানে আশ্রয় খুঁজছে। কোথাও কোথাও আবার সঙ্ঘের সভাতেও যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+